West Bengal Monsoon: আগামী ৫ দিন কোন কোন জেলায় ভারী, কোথায় বা হাল্কা বৃষ্টি, একনজরে পূর্বাভাস
West Bengal Weather Forecast: সোমবারের জন্য রাজ্যের ১৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবারওতাই। তবে বৃহস্পতিবার ১০ অগাস্ট উত্তর-দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। একনজরে আগামী ৫ দিনের রাজ্যের আবহাওয়া।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১১ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৭অগাস্ট | ২৫ | ২৯ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৮অগাস্ট | ২৬ | ২৯ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ৯অগাস্ট | ২৭ | ৩১ | একই |
| ১০অগাস্ট | ২৮ | ৩৩ | সাধারণভাবে মেঘলা আকাশ, সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা |
| ১১অগাস্ট | ২৮ | ৩৩ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭ অগাস্ট সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ৮ অগাস্ট মঙ্গলবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। ওই দিন এই সময়ের মধ্যে বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ৯ ও ১০ অগাস্ট বুধবার ও বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।
- ১১ অগাস্ট শুক্রবার আপাতত আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭ অগাস্ট সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ৮ অগাস্ট মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৯ অগাস্ট বুধবার আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভআস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ১০ ও ১১ অগাস্ট বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications