West Bengal Monsoon: একনাগাড়ে বৃষ্টি, তোলপাড় আবহাওয়া! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: আবহাওয়ার খামখেয়ালিপনা। ফের একবার ভাসতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি। বিশেষ করে পাঁচটি জেলা। একদিকে যখন দক্ষিণবঙ্গের ৩-৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সেই সময় উত্তরবঙ্গের সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেরে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি কার্যত হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২১অগাস্ট | ২৮ | ৩৪ | আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২২অগাস্ট | ২৮ | ৩৪ | একই |
| ২৩অগাস্ট | ২৮ | ৩৩ | একই |
| ২৪অগাস্ট | ২৭ | ৩২ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২৫অগাস্ট | ২৭ | ৩০ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২১ অগাস্ট সোমবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২২ অগাস্ট মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ অতি প্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দুই জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৩, ২৪ ও ২৫ অগাস্ট বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। নিচের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২১ অগাস্ট সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
- ২২ ও ২৩ অগাস্ট মঙ্গলবার ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৪ অগাস্ট বৃহস্পতিবার সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হতে পারে।
- ২৫ অগাস্ট শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications