West Bengal Monsoon: আরও বৃষ্টি! নিম্নচাপের প্রভাব কমবে কবে? আগামী ৫ দিনের জন্য বাংলার আবহাওয়ার সতর্কতা

West Bengal Monsoon: নিম্নচাপের প্রভাব থেকে এখনই রেহাই নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। একনজরে দেখে নেওয়া যাক আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৩৩ মিমি বৃষ্টি হয়েছে।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১অক্টোবর ২৬ ৩০ সাধারণভাবে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা
২অক্টোবর ২৬ ৩১ একই
৩অক্টোবর ২৬ ৩০ একই
৪অক্টোবর ২৬ ২৯ একই
৫অক্টোবর ২৭ ৩১ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১ অক্টোবর রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ২ অক্টোবর সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৩ অক্টোবর মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ৪ অক্টোবর বুধবার জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ৫ অক্টোবর বৃহস্পতিবার আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১ অক্টোবর রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ২ অক্টোবর সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ৩ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৪ অক্টোবর বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৫ অক্টোবর বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+