West Bengal Monsoon: পুজোর মাসে বাংলায় দুর্যোগের ঘনঘটা! একনজরে আগামী ৫ দিনের বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Monsoon: রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। গত পাঁচদিন সেখানে বৃষ্টিপাত হয়নি। বাংলার বৃষ্টির পরিমাণ কমতে থাকলেও রাজস্থানের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে তারই মধ্যে দুর্যোগের আশঙ্কাও তৈরি হয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৭ মিমি।

Weather

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৫সেপ্টেম্বর ২৬ ৩২ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৬সেপ্টেম্বর ২৭ ৩১ একই
২৭সেপ্টেম্বর ২৭ ৩৩ অংশত মেঘলা আকাশ
২৮সেপ্টেম্বর ২৮ ৩৩ অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৯সেপ্টেম্বর ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, সঙ্গে হাল্কা বৃষ্টি

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৫ সেপ্টেম্বর সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-এ ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সব কটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৭, ২৮, ২৮ সেপ্টেম্বর বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Weather

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৫ ও ২৬ সেপ্টেম্বর সোমবার ও মঙ্গলবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৭, ২৮, ২৮ সেপ্টেম্বর বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমমন কোনও পরিবর্তন হবে না।
  • এদিনও আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগর ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শনিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেটি শক্তি বাড়িয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে। তবে ঠিক কী ধরনের দুর্যোগ হতে পারে, সে ব্যাপারে এখনও কিছু বলতে পারেননি আবহাওয়াবিদরা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+