West Bengal Monsoon: মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনে সতর্কবার্তা! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: এদিন এক সতর্কবার্তায় আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করেছে। যে কারণে উত্তরবঙ্গে যেমন বৃষ্টি বজায় থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৩ মিমি বৃষ্টি হয়েছে (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৪অগাস্ট ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৫অগাস্ট ২৭ ৩০ একই
২৬অগাস্ট ২৭ ৩১ একই
২৭অগাস্ট ২৭ ৩১ একই
২৮অগাস্ট ২৮ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৪ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
  • ২৫ অগাস্ট শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ২৬ অগাস্ট শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ২৭ ও ২৮ অগাস্ট রবিবার ও সোমবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

West Bengal Monsoon

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৪ অগাস্ট বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।২৫ অগাস্ট শুক্রবার পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২৬ অগাস্ট শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।। বাকি সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ২৭ ও ২৮ অগাস্ট রবিবার ও সোমবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+