West Bengal Monsoon: জেলায় জেলায় সপ্তাহভর বৃষ্টি! আগামী ৫ দিনের বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Monsoon: আগামী পাঁচ দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস না থাকলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভারী বৃষ্টি থেকে বাদ যাচ্ছে না।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২ মিমি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২০সেপ্টেম্বর ২৬ ৩১ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২১সেপ্টেম্বর ২৬ ৩২ একই
২২সেপ্টেম্বর ২৭ ৩১ একই
২৩সেপ্টেম্বর ২৭ ৩১ একই
২৪সেপ্টেম্বর ২৭ ৩১ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২০ সেপ্টেম্বর বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
  • ২২ সেপ্টেম্বর শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা।
  • ২৩ সেপ্টেম্বর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভবনা। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ২৪ সেপ্টেম্বর রবিবার সবকটি জেলাতেই আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২০ সেপ্টেম্বর বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২১ ও ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২৩ সেপ্টেম্বর শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ২৪ সেপ্টেম্বর রবিবার সবকটি জেলাতেই আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
  • উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, তারা যেন ২০ সেপ্টেম্বরের পাশাপাশি ২১ সেপ্টেম্বরে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+