West Bengal Monsoon: ঘূর্ণাবর্তের অবস্থান পরিবর্তনে কি ভাসবে বাংলা? একনজরে আগামী ৫ দিনের বাংলার পূর্বাভাস

West Bengal Monsoon: দেশের আরও বিস্তীর্ণ এলাকায় থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য ভারতের আরও বিস্তীর্ণ এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে সম্ভাব্য ঘূর্ণাবর্ত স্থান পরিবর্তন করে গিয়েছে মায়ানমার উপকূলের কাছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২৭সেপ্টেম্বর ২৮ ৩৪ অংশত মেঘলা আকাশ
২৮সেপ্টেম্বর ২৭ ৩৩ অংশত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৯সেপ্টেম্বর ২৭ ৩১ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৩০সেপ্টেম্বর ২৭ ৩০ একই
১অক্টোবর ২৭ ৩১ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৭ ও ২৮ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
  • ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর, শুক্রবার, শনিবার ও রবিবার জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২৭ সেপ্টেম্বর বুধবার জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ২৮ ও ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে।
  • ৩০ সেপ্টেম্বর শনিবার মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • ১ অক্টোবর, রবিবার জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন দিনের তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
  • উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য ভারতের আরও বিস্তীর্ণ এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই সব এলাকা থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে।
  • এদিকে এদিনও আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শুক্রবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পূর্ব- মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে মায়ানমার উপকূলের কাছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শনিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই একই এলাকায়। তারপর তা শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

এর আগে করা আবহাওয়া দফতরের বার্তায় মায়ানমার উপকূলের কথা বলা হয়নি। এদিনই প্রথমবার তা উল্লেখ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+