West Bengal Monsoon: একটানা বৃষ্টিজনিত পরিস্থিতির উন্নতি কবে? ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া
West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে একটানা বৃষ্টি চলছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার দুপুরের পর থেকে বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। একনজরে দেখে নেওয়া যায় রাজ্যের পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ২৩অগাস্ট | ২৮ | ৩৩ | সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে |
| ২৪অগাস্ট | ২৭ | ৩১ | একই |
| ২৫অগাস্ট | ২৭ | ৩০ | একই |
| ২৬অগাস্ট | ২৭ | ৩১ | একই |
| ২৭অগাস্ট | ২৭ | ৩১ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৩ অগাস্ট বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- ২৪ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।
- ২৫ অগাস্ট শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ২৬ অগাস্ট শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
- ২৭ অগাস্ট কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ২৩ অগাস্ট বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ২৪ অগাস্ট বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৫ অগাস্ট শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২৬ ও ২৭ অগাস্ট শনিবার ও রবিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা।












Click it and Unblock the Notifications