West Bengal Monsoon: একটানা বৃষ্টিতে হতে পারে প্লাবন! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করেছে। সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বঙ্গোপসাগর থেকে। যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন কোথাও অতিপ্রবল আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনও পূর্বাভাস নেই।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
২২অগাস্ট ২৮ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশের সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
২৩অগাস্ট ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
২৪অগাস্ট ২৭ ৩১ একই
২৫অগাস্ট ২৭ ৩১ একই
২৬অগাস্ট ২৭ ৩০ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২২ অগাস্ট মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ২৩ অগাস্ট বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • ২৪ অগাস্ট বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • ২৫ ও ২৬ অগাস্ট শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ২২ ও ২৩ অগাস্ট মঙ্গলবার ও বুধবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
  • ২৪ অগাস্ট বৃহস্পতিবার সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হতে পারে।
  • ২৫ অগাস্ট শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ২৬ অগাস্ট আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+