West Bengal Monsoon: জেলায় জেলায় এক নাগাড়ে বৃষ্টি! ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: সকাল থেকে আকাশের রং কালো। কখনও বৃষ্টি হচ্ছে আবার কখনও থামছে। উপকূলবর্তী জেলাগুলিতে চলছে এই অবস্থা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণেই এই পরিস্থিতি। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে আগামী ৫ দিনের আবহাওয়া।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৭ মিমি (West Bengal Weather Forecast)।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
৪সেপ্টেম্বর ২৬ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
৫সেপ্টেম্বর ২৭ ৩১ একই
৬সেপ্টেম্বর ২৭ ৩২ একই
৭সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
৮সেপ্টেম্বর ২৭ ৩৩ একই

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৮ সেপ্টেম্বর শুক্রবার সবকটি জেলায় আপাতত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ৪ সেপ্টেম্বর সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা । বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৫ সেপ্টেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৬ সেপ্টেম্বর বুধবার সবকটি জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৭ ও ৮ অগাস্ট বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+