West Bengal Monsoon: সপ্তাহ শেষের আগেই ফের ভোলবদল! আগামী ৫ দিনের বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Monsoon: সকালটা শুকনো দিয়ে শুরু হলেও দুপুর গড়াতেই বৃষ্টি। কয়েকটি জেলায় এদিনের পাশাপাশি আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহ শেষে আবহাওয়ায় ফের ভোল বদলের অপেক্ষায় রয়েছে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

West Bengal Monsoon

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১২সেপ্টেম্বর ২৭ ৩৪ আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১৩সেপ্টেম্বর ২৬ ৩২ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
১৪সেপ্টেম্বর ২৬ ৩১ একই
১৫সেপ্টেম্বর ২৬ ৩১ একই
১৬সেপ্টেম্বর ২৭ ৩২ ------

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১২, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার, বুধবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
  • ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর , বৃহস্পতিবার, শুক্রবার ওশনিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা, আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৩ ও ১৪ সেপ্টেম্বর বুধবার ও বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৫ সেপ্টেম্বর শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি হৃষ্টি হতে পারে।
  • ১৬ সেপ্টেম্বর শনিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+