West Bengal Monsoon: দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা সপ্তাহের মাঝামাঝিতে! ৫ দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া

West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গে আপাতত এই আবহাওয়া চলতে থাকবে। মাঝে মধ্যে কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক তাপমাত্রা। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৩ মিমি (West Bengal Weather Forecast)।

আবহাওয়া

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা (০c) সর্বোচ্চ তাপমাত্রা (০c) আবহাওয়া
১২ অগাস্ট ২৭ ৩২ সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে, বজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা
১৩ অগাস্ত ২৬ ৩১ একই
১৪ অগাস্ট ২৭ ৩০ একই
১৫ অগাস্ট ২৭ ৩১ একই
১৬ অগাস্ট ২৭ ৩১ --

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১২ অগাস্ট শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদহকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ১৩ অগাস্ট রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • ১৪ অগাস্ট সোমবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ১৫ ও ১৬ অগাস্ট মঙ্গলবার ও বুধবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতেই। আপাতত এই দুদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)

  • ১২ অগাস্ট শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • ১৩ অগাস্ট রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
  • ১৪ ও ১৫ অগাস্ট সোমবার ও মঙ্গলবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতই হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
  • ১৬ অগাস্ট বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+