West Bengal Monsoon: আবহাওয়ায় বদল, ভারী বৃষ্টির জন্য ক'দিনের অপেক্ষা! কেমন থাকতে চলছে আগামী ৫ দিন
West Bengal Monsoon: উত্তরবঙ্গের দুটি জেলা বাদ দিলে আপাতত বাংলার অন্য কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মধ্যের দুটি দিন বাদ দিয়ে ১২ সেপ্টেম্বর ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। একনজরে দেখে নেওয়া যাক আগামী ৫ দিন কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৮ মিমি (West Bengal Weather Forecast)।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
তারিখ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া
- ৯ সেপ্টেম্বর ২৭ ৩১ সাধারণভাবে মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
- ১০ সেপ্টেম্বর ২৭ ৩৩ আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে
- ১১ সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
- ১২ সেপ্টেম্বর ২৭ ৩৩ একই
- ১৩ সেপ্টেম্বর ২৮ ৩৩ একই

West Bengal Weather: দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৯ সেপ্টেম্বর, শনিবার দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১০ সেপ্টেম্বর রবিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ১১,১২ ও ১৩ সেপ্টেম্বর সোমবার, মঙ্গলবার ও বুধবার আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
West Bengal Weather: কোথাও তাপমাত্রা হ্রাস কোথাও বৃদ্ধি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৯ সেপ্টেম্বর শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- ১০, ১১ সেপ্টেম্বর রবিবার ও সোমবার কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- ১২ ও ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার আপাতত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ১২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications