Vande Sadharan Express: বন্দে সাধারণ এক্সপ্রেসও পাচ্ছে বাংল! কোন রুটে ছুটবে এই পুশ-পুল ট্রেন?
Vande Sadharan Express: ভারতীয় রেলপথে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস! ট্র্যাকে দৌড়তে তৈরি বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেন। একেবারে আম আদমির জন্যে তৈরি এই ট্রেন। আর সেই কারণে এই ট্রেনের ভাড়া অনেকটাই কম। তবে বন্দে ভারত এক্সপ্রেসের সবরকম সুবিধা পাওয়া যাবে এই ট্রেনে।
তবে থাকবে না কোনও এসি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই সম্ভবত এই ট্রেনের (Vande Sadharan Express) ট্রায়াল রান শুরু হয়ে যাবে। বাণিজ্যিক ভাবে এই ট্রেন ট্র্যাকে ছুটতে ডিসেম্বর হতে পারে বলেই খবর।

Vande Sadharan Express: পাঁচটি রুটে ছুটবে এই ট্রেন
টাইমস নাও নবভারতের প্রকাশিত খবর অনুযায়ী, প্রাথমিক ভাবে বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande Sadharan Express) জন্যে পাঁচটি রুটের মঞ্জুরি দেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পরে রেলমন্ত্রকের তরফে এই পাঁচটি রুটে এই ট্রেন চালাতে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।
আর সেই পাঁচটি রুট হল পাটনা-নয়াদিল্লি (Patna - New Delhi), হাওড়া-নয়া দিল্লি (Howrah - New Delhi), হায়দরাবাদ-নয়া দিল্লি (Hyderabad - New Delhi), মুম্বই-নয়া দিল্লি (Mumbai - New Delhi) এবং এরনাকুলাম-গুয়াহাটি (Ernakulam - Guwahati)। যদিও এই বিষয়ে রেলের কোনও বক্তব্য নেই ওই সংবাদমাধ্যমে।
Vande Sadharan Express: বন্দে ভারতের নন এসি ভার্সন
টাইমস নাও নবভারতের প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে (Vande Sadharan Express) শুধুমাত্র চেয়ার কার অপশনই রয়েছে। আর তা সম্পূর্ণ এসি। আর সেই কারণে ভাড়াও অনেক বেশী। আর সেই কারণে বহু মানুষের ইচ্ছা থাকলেও এই ট্রেনে চড়তে পারে না।
আর সাধারণ-মধ্যবিত্তের কথা ভেবেই এই বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেন তৈরি করা হয়েছে। যা ভারতের প্রথম সেমি বুলেটের ট্রেনের গতিতেই ছুটবে। নন এসি কোচ থাকার কারণে ট্রেনের ভাড়া খুবই কম এই ট্রেনে (Vande Sadharan Express) । সাধারণ চেয়ারকারের পাশাপাশি স্লিপার কোচও রয়েছে।। অনেকেই বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেনটিকে পুশ পুল ট্রেনও বলে থাকে। কারণ ট্রেনটির সামনে এবং পিছনে ইঞ্জিন রয়েছে।
🚨 Vande Sadharan Express approved routes.
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 28, 2023
Patna - New Delhi
Howrah - New Delhi
Hyderabad - New Delhi
Mumbai - New Delhi
Ernakulam - Guwahati pic.twitter.com/x5rAPIa7b4
Vande Sadharan Express: রেলে বিপ্লব আনবে
২০১৯ সালে প্রথম আসে বন্দে ভারত ট্রেন। যেটি কিনা বারাণসী এবং নয়া দিল্লি রুটে প্রথম চলে। এরপর দেশের একাধিক রুটে (Vande Sadharan Express) চালানো হয় প্রথম হাইস্পিড ট্রেনটিকে। আগামী লোকসভা নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি রুটে ছুটবে এই ট্রেন। আর এর মধ্যে আসতে চলেছে বন্দে ভারতের আরও একটি ভার্সন।
বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেন। এরপর ভারতের মাটিতে ছুটবে বন্দে মেট্রোও। তবে সেমি বুলেট ট্রেনটির মতোই বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express) ট্রেনটিও ভারতীয় রেলে বিপ্লব অ্যানবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications