ঠাকুমাকে কুপিয়ে খুনের পর দরজা বন্ধ রেখে 'ফেসবুক লাইভ'! ব্যান্ডেলের রুদ্ধশ্বাস কাণ্ড ঘিরে চাঞ্চল্য
ফের এক চাঞ্চল্য়কর খুনের ঘটনা ঘিরে তোলপাড় হুগলিতে। হুগলির ব্যান্ডেল সংলগ্ন ক্যাওটা এলাকায় এক যুবক ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় ঠাকুমাক বুকে।
ফের এক চাঞ্চল্য়কর খুনের ঘটনা ঘিরে তোলপাড় হুগলিতে। হুগলির ব্যান্ডেল সংলগ্ন ক্যাওটা এলাকায় এক যুবক ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় ঠাকুমাক বুকে। নৃশংস হত্যার জেরে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। রক্তাক্ত এমন কাণ্ড ঘটনার পর পুলিশ এসে , মৃতদেহ উদ্ধার করতে গেলেও শুরু হয় তাণ্ডব। ঘরের ভিতর ঢুকে তালাবন্ধ করে দেয় যুবক। গোটা ঘটনার নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখনই। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছে গতরাত থেকে এখনও পর্যন্ত!

শুরুর ঘটনা
জানা গিয়েছে, ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। মদ ছাড়াও বিভিন্ন মাদকের নেশা ছিল যুবকের। আর সেই নেশার ঘোরেই এমন নৃশংস খুন বলে জানা গিয়েছে। রবিবার রাতে বাবার কাছে যুবক টাকা চেয়েছিল বলে খবর। তবে তার বাবা সেই টাকা দিতে অস্বীকার করাতেই শুরু হয় যত বিপত্তি।

ঠাকুমাকে হত্যা
বাবা টাকা দিতে অস্বীকার করায়, বাড়িতে বাবা মায়ের দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে যায় যুবক। পাশের ঘরেই ছিলেন ঠাকুমা। বাবা মা কোনও মতে বাড়ি থেকে বেরিয়ে গেলেও, বৃদ্ধা ঠাকুমা বের হতে পারেননি। আর বাড়ির মধ্যেই ঠাকুমার বুকে অস্ত্রের কোপ বসিয়ে দেয় যুবক। মুহূর্তে রক্তাক্ত হয়ে যায় বাড়ি।

এরপর পুলিশ আসলে..
ছেলে তাণ্ডবের জেরে অসুস্থ অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয় বাবা-মাকে। এদিকে, কলেজ ছাত্র ওই যুবকের বিরুদ্ধে ততক্ষণে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আসতেই ভিতর থেকে তালাবন্ধ করে দেয় যুবক। শেষে দরজা ভাঙে পুলিশ। উদ্ধার করা হয় বৃদ্ধার মৃতদেহ। এরপর নিজেকে বাঁচাতে যুবক আরেকটি ঘরে ঢুকে তালা বন্ধ করে দেয়।

ঘরে থেকে ফেসুবক লাইভ
এরপর ঘর থেকে ফেসবুক লাইভ চালু করে অভিযুক্ত। সেখানে সে স্বীকার করে নেয় যে , খুন তার হাতেই হয়েছে। পাশাপাশি , পুলিশের সঙ্গে কথোপকথোনের গোটা ঘটনা রেকর্ড হতে থাকে ফেসবুক লাইভে। এরপর পুলিশ ও দমকলের চেষ্টায় বাড়ি থেকে বার করা হয় যুবককে।












Click it and Unblock the Notifications