মাধ্যমিক ২০১৯: প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস , প্রাপ্ত নম্বর ৬৯৪
মাধ্যমিক ২০১৯: প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস , প্রাপ্ত নম্বর ৬৯৪
অপেক্ষার অবসান। প্রকাশিত হল মাধ্যমিক ২০১৯ এর ফলাফল। সকাল ১০ টার পর , wbbse.org, wbresults.nic.in ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। ১০ লাখের ও বেশি পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় বসে। কোনও অসমাপ্ত রেজাল্ট নেই বলে জানিয়েছে পর্ষদ। প্রসঙ্গত পরীক্ষার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হল এই ফলাফল। এ

প্রথম হয়েছেন, সৌগত দাস। পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্য়াপীঠের ছাত্র সৌগতর প্রাপ্ত নম্বর ৭০০ এর মধ্যে ৬৯৪। যা শতাংশের বিচারে ৯৯.০৪ শতাংশ। প্রসঙ্গত মাধ্যমিকের ইতিহাসে এই প্রথমবার এত নম্বর নিয়ে কেউ প্রথম হল। মেধার বিচারেও এবছর অন্য়ান্য জেলাকে পিছনে রেখে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। সৌগতর পর দ্বিতীয় স্থানে রয়েছে,আলিপুরদুয়ারের শ্রেয়সী পাল, কুচবিহারের দেবস্মিতা সাহা। এদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ক্যামেলিয়া রায়। ক্যামেলিয়ার প্রাপ্ত নম্বর ৬৮৯।
পর্ষদ জানিয়েছে, এবছরে মাধ্যমিকের পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৮৬.০৭ শতাংশ। যা মাধ্যমিকের ইতিহাসে রেকর্ড। এই বছরে মেয়েদের পাশের হার ৮২.৮৭ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৯.৯৭ শতাংশ।












Click it and Unblock the Notifications