West Bengal Lok Sabha Election Results: সবুজ ঝড়ের ইঙ্গিত স্পষ্ট হতেই সংঘর্ষ! উত্তপ্ত একাধিক এলাকা

West Bengal Lok Sabha Election Results: গণণা চলাকালীন একেবারে রণক্ষেত্র পরিস্থিতি বিষ্ণুপুর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা চলছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে। হঠাত করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখার উপর হামলা হয়।

এমনকি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের দিকে। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ হারছেন। আর তা সামনে আসার পরেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

West Bengal Lok Sabha Election Results

অমরনাথ শাখার দাবি, তাঁর গাড়িতে হঠাত করেই ইঁট ছোড়া হয়েছে, ওই ঘটনায় তিন বিজেপি কর্মী আহত বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের দাবি, বিজেপি হারছে, তাই তৃণমূল কর্মীদের উত্তেজিত করার চেষ্টা করছে বিজেপি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

অন্যদিকে উত্তেজনা ছড়িয়েছে যাদবপুরের গাঙ্গুলিবাগানেও। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুর লোকসভা কেন্দ্রে। এমনকি ভোটের দিনও গাঙ্গুলিবাগানে বাম নেতা-কর্মীদের মারধর করা হয়। আজ মঙ্গলবার কার্যত ভোটের ফলাফল স্পষ্ট হতেই বিজয়গড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এমনকি সেখানে পার্টি অফিস ভেঙে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

বলে রাখা প্রয়োজন, নির্বাচনের ট্রেন্ড (West Bengal Lok Sabha Election Results) স্পষ্ট হতেই উত্তেজনা বাড়ছে বিভিন্ন জায়গায়। ভোট পরবর্তী হিংসা রুখতে ১৯ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সবচেয়ে বেশি ৬০ কোম্পানি বাহিনী থাকছে শুধুমাত্র কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায়। ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যে যে কেন্দ্রিয় বাহিনী আসে সেই বাহিনী ভোট মিটে যাওয়ার পর ফিরে যাওয়াই রেওয়াজ।

ভোটের ফল বের হয়ে যাওয়ার পর অল্প কিছু বাহিনী ভোট পরবর্তী হিংসা রোখার জন্য রেখে দেওয়া হয়। তবে সেটাও মোতায়েন করা হয় নির্দিষ্ট কিছু এলাকাভিত্তিক জায়গায়। তবে এবার রাজ্যের প্রতিটা জেলা, পুলিশ জেলা ও কমিশনারেট এলাকাতেই আলাদা করে বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+