Cyclone Dana in West Bengal: দানার প্রভাবে লণ্ডভণ্ড উপকূল, অপেক্ষা করছে আরও 'বিপদ', ভেসে যাবে নাকি?

Cyclone Dana in West Bengal: ঘুর্ণিঝড় দানার(Cyclone Dan) ল্যান্ডফল শেষ! কিন্তু এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আরও কয়েক ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। সাইক্লোন দানার প্রভাবে সকাল থেকে কার্যত একনাগড়ে ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে কলকাতা এবং শহরতলিতে।

এমনকি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি (Cyclone Dana in West Bengal) হয়ে যাচ্ছে। যার জেরে কার্যত জলে ভাসছে কলকাতা সহ বহু এলাকায়। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

kokata rain

Cyclone Dana in West Bengal: আরও এক দফায় বৃষ্টি হবে কলকাতায়

সকালেই মৌসম ভবন জানায়, সকালে ঘুর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়েছে। ধীরে ধীরে সাইক্লোন শক্তি (Cyclone Dana in West Bengal) হারাবে বলে জানানো হয়। তবে সেই প্রক্রিয়াও কয়েক ঘণ্টা চলবে বলে পূর্বাভাসে জানান আবহাওয়াবিদরা। সাম্প্রতিক অবস্থা বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, আরও এক দফায় বৃষ্টি হবে কলকাতায়। এমনকি ঘণ্টায় ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। আর এজন্য কলকাতা এবং লাগোয়া জেলায় কমলা সতর্কতারয়েছে হাওয়া অফিসের তরফে।

  • Cyclone Dana in West Bengal: বৃষ্টি হবে একাধিক জেলায়

শুধু কলকাতা কিংবা শহরতলিতেই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি (Cyclone Dana in West Bengal) হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। একই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়াতেও বৃষ্টির কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ফলে নতুন করে একাধিক জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি ব্যাপক ভাবে ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় প্রশাসনের তরফে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিশেষ করে মেদিনীপুরের পরিস্থিতির উপর বিশেষ নজর সরকারের।

  • Cyclone Dana: ওডিশাতেও চলবে ভারী বৃষ্টি

অন্যদিকে দানার ((Cyclone Dana) প্রভাব কাটলেও ওডিশায় ব্যাপক বৃষ্টির কথা বলা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মৌসম ভবনের তরফে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই বৃষ্টি চলবে। একই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। তবে বড়সড় আর কোনও বিপদের আশঙ্কা নেই বলেই নিশ্চিত করেছেন ভুবনেশ্বরে মৌসম ভবনের আঞ্চলিক হাওয়া অফিসের অধিকর্তা মনোরমা মোহান্তি। তবে যে সমস্ত জায়গায় এই বৃষ্টি হবে সেখানে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+