West Bengal Weather: ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকেই কখনও রোদ তো কখনও মেঘের খেলা চলছে! একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। যদিও শুক্রবার তেমন ভাবে কোথাও ভারী বৃষ্টি হয়নি। তবে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আর এর মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা। আর তা আগামী ২৪ জুলাই সোমবার নাগাদ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে বৃষ্টির ( Rain) পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির ( West Bengal Weather) পুর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। তবে এই পূর্বাভাস উত্তরবঙ্গের জন্যে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশ কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে আরও কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার কোনও পরিবর্তন উত্তরের জেলাগুলিতে ঘটবে না বলেই জানানো হয়েছে। গত কয়েকদিন আগেই প্রকৃতির বিধ্বংসী রূপ দেখে উত্তরবঙ্গের মানুষ। বেশ কয়েকদিন ধরে জলবন্দি অবস্থায় থাকতে হয়।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি হয়েছে। কিন্তু অস্বস্তি কমছে না। মেঘ -রোদের খেলা চললেও অস্বস্তিকর একটা গরম। যদিও আজ শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

কলকাতাতে বৃষ্টি হবে?

কলকাতা এবং শহরতলিতেও গত কয়েকদিনে ভারী বৃষ্টি হয়নি। তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হয়েছে। তবে তেমন বৃষ্টি আজ শনিবারও হবে বলে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে।

কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অন্যদিকে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আর তা যদি তৈরি হয় তাহলে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+