Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: আইপিএলে দুটি নতুন দলের মালিকানা ঘোষিত

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল

ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়। ৩ দিন আগে দিল্লি যান তিনি। সেখানেই তাঁর রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় ম্যালেরিয়া ধরা পড়েছে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রাজ্যপাল। গতকাল পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মেলে। বঙ্গভবনে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

প্রকাশ্যে অন্তর্কলহ

প্রকাশ্যে অন্তর্কলহ

সামনেই জঙ্গিপুর ও ধুলিয়ান পুরসভার নির্বাচন। তার আগে মুর্শিদাবাদে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ। জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানকে তীব্র আক্রমণ করলেন বিধায়ক আমিরুল ইসলাম। অভিযোগ করলেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করেছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান

 আফগানিস্তানে আটকে ১০০ ভারতীয়

আফগানিস্তানে আটকে ১০০ ভারতীয়

এখনও তালিবান শাসিত আফগানিস্তানে আটকে ১০০ জন ভারতীয়। প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন। প্রসঙ্গত উল্লেখ্য তালিবানরা আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই সেখানকার ভারতীয়দের উড়িয়ে নিয়ে আসে মোদী সরকার। একাধিক ভারতীয়কে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল।

উত্তর প্রদেশে জিকা ভাইরাস

উত্তর প্রদেশে জিকা ভাইরাস

উত্তর প্রদেশে হানা দিল জিকা ভাইরাস। বায়ুসেনার এক অফিসারের শরীরে জিকা ভাইরাসের সন্ধান মিলেছে। তাঁর চিকিৎসা চলছে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। মূলক কেরলেই জিকা ভাইরােসর সন্ধান মিেলছিল।

হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী

হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী

এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগের আইসিইউতে ভর্তি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন রজনীকান্ত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত পেলেন দাদাসাহেব ফালকে পুরস্কার। এই সর্বোচ্চ সম্মান পাওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। দর্শকরা না থাকলে তিনি কিছুই নয় বলে জানিয়েছিলেন তিনি।

নিট-পিজি কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

নিট-পিজি কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

নিট-পিজি কাউন্সিলিংয়ে স্থগিতাদশ জারি করল সুপ্রিম কোর্ট। ওবিসি জটিলতা না কাটা পর্যন্ত স্থগিত থাকবে কাউন্সিলিং জানিয়েছে শীর্ষ আদালত।

১৫ নভেম্বর থেকে খুলছে স্কুল

১৫ নভেম্বর থেকে খুলছে স্কুল

১৫ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল। নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিবকে নির্দেশিকা কার্যকর করার কথা বলেছেন তিনি। করোনা সংক্রমণের কারণে গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান।

প্রচারে অভিষেক

প্রচারে অভিষেক

কোচবিহারের দিনহাটায় আজ দলীয় প্রার্থীর হয়ে প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। কলকাতা থেকে বিমানে বাগডোগরায় নেমে শিলিগুড়ি থেকে কপ্টারে কোচবিহার রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিনহাটার সংহতি ময়দানে তাঁর নির্বাচনী সভায় ভাষণ দেন তিনি। আজই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উত্তরাখণ্ডে মৃতদের সমবেদনা

উত্তরাখণ্ডে মৃতদের সমবেদনা

সদ্যই প্রকৃতির রোষের মুখে পড়ে বিপর্যস্ত হয়েছে উত্তরাখণ্ডের (Uttarakhand) পাহাড়ি এলাকা। ভূমিধস, তুষারঝড়ের কবল থেকে বাদ যায়নি বঙ্গের পার্বত্য অঞ্চল - দার্জিলিং, কালিম্পংও। সেখানে বেড়াতে গিয়েও আটকে পড়েছিলেন বহু পর্যটক। কোনওক্রমে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পেরেছেন তাঁরা। কিন্তু সুদূর উত্তরাখণ্ড থেকে প্রাণে বেঁচে ফিরতে পারেননি অনেক বাঙালি অভিযাত্রীই। দুর্গম জায়গার টানে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলার ৫ জন। সোমবার তাঁদের দেহ ফিরেছে রাজ্যে। এই বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার কী ভূমিকা নিচ্ছে, তা নিয়ে কোনও ইঙ্গিত মিলছিল না এতদিন। সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। জানালেন, "উত্তরাখণ্ডে অনেকে মারা গিয়েছে। আমরা খুবই দুঃখিত। সমবেদনা জানাচ্ছি।"

আইপিএলে দুটি নতুন দলের মালিকানা ঘোষিত

আইপিএলে দুটি নতুন দলের মালিকানা ঘোষিত

আইপিএলের নতুন দু'টি দলের নাম ঘোষণা করল বিসিসিআই। আগামী মরশুম থেকে পুরনো আটটি দলের সঙ্গে খেলবে আহমেদাবাদ এবং লখনউ। আদানি-ম্যান ইউ মালিকদের টেক্কা দিয়ে লখনউ আরপিএসজির।

অমিত শাহ যা জানিয়েছেন

অমিত শাহ যা জানিয়েছেন

আমাকে কটাক্ষ করা হয়েছে, আমার নিন্দা করা হয়েছে... আজ আমি আপনাদের সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই। যার জন্য এখানে কোনও বুলেট প্রুফ শিল্ড বা নিরাপত্তা নই... ফারুক সাহাব আমাকে বলেছিলেন পাকিস্তানের সঙ্গে কথা বলুন, তবে আমি কথা বলব যুবকদের সঙ্গে আর উপত্যকার মানুষের সঙ্গে।' একই সঙ্গে এদিন বুলেট প্রুফ শিল্ড সরিয়ে দিয়ে অমিত শাহ কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলতে চান বলে জানান।

 উজবেক প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

উজবেক প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ায় উজবেক প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+