Daily News Update: জলমগ্ন সড়ক অবস্থান বিক্ষোভে বিধায়ক
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

রান্নার গ্যাসের দাম বাড়ল
পুজোর মুখে ফের বাড়ল জ্বালানির জ্বালা। এবার বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই। ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।

প্লাবিত একাধিক এলাকা
ডিভিসি জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা প্লাবিত। দামোদরের বাঁধ টপকে আজ ভোর থেকে একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, শিবাণীপুরে ৫ জায়গায় দামোদরের বাঁধে দেখা দিয়েছে ফাটল। ১৫টি গ্রাম জলমগ্ন। দুর্গত এলাকা থেকে শুরু হয়েছে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ। জেলা প্রশাসন সূত্রে খবর, ১২টি ত্রাণশিবির ও ৮০টি স্কুলকে দুর্গতদের আশ্রয়ের জন্য তৈরি রাখা হয়েছে। উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ৪০টি নৌকা ও ৭টি স্পিডবোট।

মিজোরামে করোনা বাড়ছে
উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজই সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে। গোটা দেশে যখন করোনা সংক্রমণ কমছে তখন কীভাবে মিজোরামে করোনা সংক্রমণ বাড়ছে তাই নিয়ে উদ্বেগে কেন্দ্র।

ইস্তফা যুব নেতার
৩০ অক্টোবর উপনির্বাচন হবে কোচবিহারের দিনহাটায়। তার আগেই ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে, পদত্যাগের ঘোষণা তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের তৃণমূল যুব সাধারণ সম্পাদকের।

মেঘালয়ে ভাঙছে কংগ্রেস
আরও এক উত্তর-পূর্বের রাজ্যে থাবা বসাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর ত্রিপুরা,গোয়ার পর এবার মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। একই সঙ্গে ১৩ জন তৃণমূল কংগ্রেস বিধায়কও তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানা গিয়েছে। আজই হতে চলেছে সেই মহা যোগদান সভা। গোয়ার মুখ্যমন্ত্রীর তৃণমূলের যোগ দেওয়ার পরেই মেঘালয়ে এই ভাঙন বলে মনে করা হচ্ছে।

দল ছাড়লেন বিজেপি বিধায়ক
ভবানীপুর হাইভোল্টেজ উপনির্বাচন শেষ হতে না হতেই ধাক্কা বিজেপি শিবিরে। এবার উত্তরবঙ্গে কোপ পড়ল বিজেপিতে। দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী। তারপরেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা। যদিও বিধায়ক তা নিয়ে কিছু বলেননি। তবে দলত্যাগের সিদ্ধান্ত ঘোষণার সময়
তিনি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

মণ্ডপে নো এন্ট্রি
গতবারের দুর্গাপুজোয় মণ্ডপে নো এন্ট্রির নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। এবারও পুজোর চারদিন মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। শুধু দুর্গাপুজো নয় কালীপুজোতেও একই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের তরফে হাইকোর্টের নির্দেশে কোনও আপত্তি জানানো হয়নি। কাজেই এবারও পুজোয় দূর থেকেই দুর্গাঠাকুর দেখতে হবে সকলকে।

ম্যান মেড ফ্লাড
পুজোর মুখো ফেল প্লাবিত রাজ্যের একাধিক জেলা। এই নিেয় ফের ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এটা ম্যানমেড ফ্লাড, না জানিয়েই জল ছেডেছে বিজেপি। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। আর জল ছেড়েছে ডিভিসি। ইতিমধ্যেই জেলায় জেলায় প্লাবনের পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীদের পাঠিয়েছেন তিনি। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা অভিযোগ করেছেন বাঁকুড়া, বর্ধমান জলে ভাসছে। হাওড়া হুগলিতেও আবার ওই জল আসছে।

পরিদর্শনে মমতা
পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকালই পরিদর্শনে যাচচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আকাশ পথে প্লাবিত এলাকা পরিদর্শন করবেন তিনি। বন্যা দুর্গতদের পাশে আছে রাজ্য সরকার জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মন্ত্রীদের বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছেন তিনি।

সরকার মেড বন্যা
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি এই বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড়করিয়েছেন। তিনি বলেছেন সরকার মেড বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই নদীবাঁধের কাজ হচ্ছে না। আর নদী বাঁছ উঁচু না হওয়ার জন্য বারবার প্লাবিত হচ্ছে একাধিক এলাকা। রাজ্য সরকার কেন্দ্রের টাকা খরচ করতে পারছে না বলে সেই টাকা ফেরত যাচ্ছে।












Click it and Unblock the Notifications