Daily News Update: প্রকাশিত হল নিটের মেডিক্যাল এন্ট্রান্সের ফলাফল
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মাওবাদী পোস্টার
তৃণমূলের স্থানীয় নেতাদের নাম করে সরাসরি হুমকি। পরপর দু'দিন পুরুলিয়ার বরাবাজারে মাওবাদীদের নামে হুমকি পোস্টার পড়ল। পরে পুলিশ এসে পোস্টারগুলি সরিয়ে নিয়ে যায়। ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির।

আজ থেকে স্কুলে-কলেজে শিক্ষকরা
১৬ তারিখ থেকে স্কুল খুললেও আজ থেকেই স্কুল কলেজে যেতে শুরু করবেন শিক্ষক শিক্ষিকারা। আগে থেকেইএই নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। সেই মত স্কুল-কলেজগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ক্যানিটাইজেশন প্রক্রিয়ার উপরে জোর দেওয়া হয়েছে।

সকাল েথকে ট্রেন ভিড়
গতকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। রবিবার থেকে চালু হলেও ভিড় ছিল চোখে পড়ার মত। আজ সপ্তাহের প্রথম দিনেও সেই পুরনো ছবি ধরা পড়ল। প্রবল ভিড় স্টেশনে স্টেশনে। করোনা বিধি শিকেয় তুলে ট্রেনে ভিড় করছেন নিত্য যাত্রীরা

ফের বাড়ল পেট্রোলের দাম
আরও বাড়ল জ্বালানি তেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে ১১০ টাকার বেশি হয়ে গিয়েছে। আর ডিজেলের দাম বেড়ে হয়ে গিয়েছে ১০১ টাকার উপরে। নভেম্বর মাসের প্রথম দিনেই পেট্রোলের দাম বেড়েছে ৩৬ পয়সা। যার জেরে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১০.১৫ টাকা। ডিজেলের দাম বেড়েছে ৩৭ পয়সা। অর্থাৎ পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি বেড়েছে শহরে। ডিজেলের দামএখন হয়েছে ১০১.৫৬ টাকা।

কিষাণ মোর্চার হুঁশিয়ারি
কৃষি আইন প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিল সংযুক্ত কিষাণ মোর্চা। রীতিমত হুঁশিয়ারি দিয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন ২৬ নভেম্বরের মধ্যে কৃষি আইন প্রত্যাহার করতে হবে মোদী সরকারকে। নইলে চরম পদক্ষেপ করবেন তাঁরা। ২৭ নভেম্বর ট্রাক্টর নিয়ে দিল্লির সীমান্তে পৌঁছে যাবেন তাঁরা। ফের আগ্রাসী আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।

দাম বাড়ল রান্নার গ্যাসের
আরও বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ২৬৬ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। যদিও এটা বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে। কিন্তু তাতেও বড় প্রভাব পড়বে মধ্যবিত্তের জীবনযাত্রায়। কারণ উৎসবের মরশুমে মানুষ বাইরে খাওয়া দাওয়া করেন। রান্নার গ্যাসের দাম বাড়লে রেস্তরাঁর খাবারের দাম বাড়বে তাতে প্রভাব পড়বে মানুষের জীবনে।

সংক্রমণে পতন
গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল করোনা ভাইরাসের সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ১২,৫১৪ জন। যদি গতকাল রবিবার থাকায় পরীক্ষা কম হয়েছে। তবে উৎসবের আগে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণের পতন স্বস্তি যোগাচ্ছে। করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে। ২৪৮ দিনে সর্বনিম্ন করোনা ভাইরাসে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

নির্বাচনে লড়বেন না অখিলেশ
২০২২-র বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অখিলেশ যাদব। সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্ত ঘোষণা করলেন সপা নেতা।

কোভ্যাক্সিনের অনুমোদন অস্ট্রেলিয়ায়
হু এখনও অনুমোদন না দিয়েও অস্ট্রেলিয়া সরকার ভারতে তৈরি দেশি ভ্যাকসিন কোভ্যাকসিনের অনুমোদন দিল মোদী সরকার।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা
২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হল। এবার হোম সেন্টারে হমে দুটি পরীক্ষাই। ২০২২ সালে মার্চ পরীক্ষা শুরু হবে ৭ মার্চ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ২ এপ্রিল থেকে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হলেও মাধ্যমিক পরীক্ষা আগের মতই হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি

দীপাবলিতে সব বাজি নিষিদ্ধ নয়
শীর্ষ আদালতের নয়া ঘোষণা অনুযায়ী, দীপাবলিতে সব বাজি নিষিদ্ধ নয়, খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের রায়।

এসবিআইয়ের প্রাক্তন কর্তার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত
এসবিআইয়ের প্রাক্তন চেয়ারম্যান প্রতীপ চৌধুরী ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত। তাঁর বিরুদ্ধে ঋণের কারচুপি সংক্রান্ত অভিযোগে চলছে মামলা।

প্রকাশিত হল নিটের মেডিক্যাল এন্ট্রান্সের ফলাফল
প্রকাশিত হল নিটের মেডিক্যাল এন্ট্রান্সের ফলাফল। যাবতীয় আইনি জটিলতা কাটিয়ে এদিন নিটের এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে। রেজাল্ট পৌঁছে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের ইমেলে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications