Daily News Update: লখিমপুরে পৌঁছে গেলেন রাহুল , প্রিয়াঙ্কা
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আজ মহালয়া
আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানকেই বলা হয় তর্পণ৷ বাবুঘাট থেকে বাগবাজারের গঙ্গার ঘাট সর্বত্র শুরু হয়ে গিয়েছে মহালয়ার পিতৃ তর্পণ।

টাকা ঢুকলো লক্ষ্মীর ভান্ডারের
পুজোর মুখে প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী। অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ২০ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে এই প্রকল্পের টাকা। এখনও পর্যন্ত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন বাসিন্দারা।

লখিমপুর যাচ্ছেন রাহুল গান্ধী
আজ রাহুল গান্ধীর নেতৃত্বে লখিমপুর যাচ্ছেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দল। গত পরশু থেকে লখিমপুরের আগেই সীতাপুরে আটকে রাখা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। গতকাল তাঁকে গ্রেফতার করে সীতাপুরের একটি জেলে রাখা হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন তাঁকে কোনও রকম এফআইআরের কপি দেখানো হয়নি। আবার আইনজীবীর সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না।

বাঁশদ্রোণীতে শ্যুট আউট
বাঁশদ্রোণীতে ফের শ্যুটআউট। সোনালি পার্কের কাছে চলল গুলি, যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।গুলিবিদ্ধ যুবককে ভর্তি করা হল হাসপাতালে।।অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের, আহতের সঙ্গে কথা পুলিশের

প্রধানমন্ত্রী শুভেচ্ছা
মহালয়া এবং দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উৎসবের আনন্দে গা ভাসানোর পাশাপাশি স্বাস্থ্যের উপরে নজর রাখার কথাও বলেছেন তিনি।

মোদীকে চিঠি মমতার
নবান্ন থেকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার পথে প্রথমে ফোনালাপে ও পরে চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে একাধিক অভিযোগ তোলেন রাজ্যের বন্যা পরিস্থিতিতে ডিভিসির জল ছাড়ার ভূমিকা নিয়ে। সেবারও বন্কেযাকে ম্যান মেড' আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও একইভাবে মুখ্যমন্ত্রী ৮ জেলার বন্যা পরিস্থিতিকে 'ম্যান মেড'-ই বললেন তিনি।

লাখিমপুর অভিযানে রাহুল
লাখিমপুরে পরিকল্পিত ভাবে কৃষকদের উপর হামলা চালানো হয়েছে। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যোগী সরকারের অনুমতি না পেলেও লখিমপুরের পথে রওনা দিেছে কংগ্রেসের প্রতিনিধিদল। রাহুল গান্ধীর নেতৃত্বে লখিমপুরে যাবেন তাঁরা। নতুন করে আজ সেখানে অাশান্তি ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

লখনউ বিমানবন্দর থেকে রাহুলের অভিযোগ
'এটা কী ধরনের অনুমতি? যে আমাকে লখনউ বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হচ্ছে না?' এই প্রশ্ন তোলেন রাহুল। লখিমপুর খিরি কাণ্ডে এদিন উত্তর প্রদেশে তিনি ওই এলাকায় যেতে গেলেই তাঁকে রুখে দেওয়া হয় বলে অভিযোগ করেন রাহুল। তাঁরকে লখনউ বিমানবন্দরে রুখে দেওয়া হয় বলে অভিযোগ।

লখিমপুর ইস্যুতে ক্ষতিপূরণ ঘোষণা
লখিমপুর ইস্যুতে ক্ষতিপূরণ ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। মৃত সাংবাদিক ও কৃষকদের পরিবারে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বাঘেলের।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৮৬ জন
বাংলায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৮৬ জন। জানাল স্বাস্থ্যদফতরের রিপোর্ট।

লখিমপুর খেরি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের
লখিমপুর ইস্যুতে বৃহস্পতিবার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে। লখিমপুর খিরি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের। সেখানে ৪ কৃষক সহ ৮ জনের মৃত্যু নিয়ে রয়েছে একাধিক অভিযোগ,পাল্টা অভিযোগ।

লখিমপুরে পৌঁছে গেলেন রাহুল , প্রিয়াঙ্কা
শেষমেশ এদিন রাতে লখিমপুরে পৌঁছে গেলেন রাহুল , প্রিয়াঙ্কা।












Click it and Unblock the Notifications