Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Daily News Update: বিশ্ব জুড়ে বিভ্রাট হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক পরিষেবায়,

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

এনসিবি কান্টডিতে শাহরুখ পুত্র

এনসিবি কান্টডিতে শাহরুখ পুত্র

নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে গ্রফতার শাহরুখ পুত্র আরিয়ন খান এনসিবি কান্টডিতে। আজ ফের আদালতে। আজ ফের তাঁকে আদালতে পেশ করা হবে। গত পরশু রাতে একটি প্রমোদ তরী থেকে তাঁদের গ্রেফতার করা হয়। প্রমোদতরীটি গোয়া যাচ্ছিল। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

লাখিমপুর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

লাখিমপুর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

প্রিয়াঙ্কা গান্ধী ভদরাকে গ্রেফতারের প্রতিবাদে আজ লাখিমপুর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। আজ লাখিমপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই টুইট করে কৃষক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 গ্রেফতার শিক্ষক

গ্রেফতার শিক্ষক


হুগলির উত্তরপাড়ায় ৮ বছরের শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ওই ঘটনা ঘটে। শনিবার শিশুর বাড়ির লোক বিষয়টি জানতে পারেন। তারপরই উত্তরপাড়া থানায় দায়ের করা হয় অভিযোগ।

ডেঙ্গির প্রকোপ

ডেঙ্গির প্রকোপ

বিধাননগর থেকে বরানগর। কামারহাটি থেকে মধ্যমগ্রাম। করোনা-আতঙ্কের মধ্যেই বাড়ছে, ডেঙ্গির প্রকোপ। তবে, প্রশাসন সূত্রে দাবি, এবছর উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই কম।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

পুজোর মুখে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। সোমবার সকাল ১১টা নাগাদ আগুন লাগে বড়বাজার লাগোয়া কলুটোলা স্ট্রিটের চারতলা বাড়ির দোতলায়। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। কিন্তু, আগুন বাড়তে থাকলে দমকলের অতিরিক্ত চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে হাইড্রলিক ল্যাডারও। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে।

লখিমপুরে উত্তেজনা

লখিমপুরে উত্তেজনা

দফায় দযফায় অশান্তির জেরে সোমবার লখিমপুর খেরি এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। সেখানকার তিনটি হাইওয়ে বন্ধ করে দেয় কৃষকেরা। একটি পুলিশ জিপে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। গৌতম পল্লি পুলিশ স্টেশনের বাইরে থাকা ওই জিপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব দাবি করেন, পুলিশই আগুন লাগিয়েছে গাড়িতে।

গেস্ট হাউস পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা

গেস্ট হাউস পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা

উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে যাওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে যে গেস্ট হাউজে রাখা হয়েছে, সোমবার সেই গেস্ট হাউজ ঝাড় দিতে দেখা গেল কংগ্রেস নেত্রীকে। প্রসঙ্গত, সীতাপুরের একটি গেস্টহাউজে আটক করে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতাদের।

শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হল না,

শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হল না,

শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হল না, থাকতে হবে এনসিবি হেফাজতেই। মাদক কাণ্ডে শনিবার আটক হয়ে রবিবার গ্রেফতার হন আরিয়ান।

 বিভ্রাট হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক পরিষেবায়,

বিভ্রাট হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক পরিষেবায়,

বিশ্ব জুড়ে বিভ্রাট হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক পরিষেবায়। সার্ভার এরর-ই সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় টুইটার হ্যান্ডেল থেকে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক।

ইউনিটেকের প্রাক্তন প্রধানের স্ত্রী গ্রেফতার

ইউনিটেকের প্রাক্তন প্রধানের স্ত্রী গ্রেফতার

ইউনিটেকের প্রাক্তন প্রধানের স্ত্রী প্রীতি চন্দ্রা গ্রেফতার। আর্থিক জালিয়াতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+