West Bengal Weather Update: বুধবার থেকেই ঘটবে আবহাওয়ার বদল, বাড়বে তাপমাত্রা! ফের বৃষ্টি বাংলায়
West Bengal Weather Update: গত কয়েকদিন ধরে বাংলায় একেবারে ঝোড়ো ব্যাটিং করেছে শীত! আর এরপরেই একেবারে উধাও ঠান্ডা। সৌজন্যে সেই নিম্নচাপ। ফলে হু হু করে ফের পারদ বাড়তে শুরু করেছে। এমনকী বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
বছর শেষে যখন জাঁকিয়ে ঠান্ডা অনুভুব করার কথা বঙ্গবাসীর সেই সময় বৃষ্টির পূর্বাভাস? এ কেমন আবহাওয়া? বলছেন বাংলার মানুষ। এক নজরে জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update: প্রভাব পড়বে নিম্নচাপের
আলিপুর আবহাওয়া সূত্রে (West Bengal Weather Update) খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও তামিলনাড়ুর দিকে এর অভিমুখ। তবুও এর প্রভাব পড়বে বাংলায়। ব্যাপক ভাবে জলীয় বাস্প বাংলায় ঢুকবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। আর সেই কারনে একাধিক জেলায় বৃষ্টির জোর সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত। ফলে শীত কার্যত উধাও হতে চলেছে বাংলা থেকে।
West Bengal Weather Update: পরিস্থিতির বদল ঘটবে বলে
আজ বুধবার থেকেই পরিস্থিতির বদল ঘটবে বলে পূর্বাভাস (West Bengal Weather Update)। আকাশের মুখ ভার থাকবে। কখনও মেঘ তো কখনও রোদের দেখা মিলবে। আগামী ২০ এবং ২১ তারিখ অর্থাৎ সপ্তাহ শেষে শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা আছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এমনকী কলকাতা এবং হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।
তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে শীতের আমেজ কিছুটা থিতু হলেও একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাব কেটে গেলেই ফের বাংলায় জাঁকিয়ে শীতের সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না হাওয়া অফিস।
West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তা হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে, পূর্বাভাস হাওয়া অফিসের (West Bengal Weather Update) । তবে ঠান্ডার অনুভূতি সমস্ত জেলাতেই থাকবে বলে জানানো হয়েছে। এমনকী কুয়াশার ব্যাপক প্রভাব থাকবে বলেও জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে।












Click it and Unblock the Notifications