Jee Result 2022: জয়েন্টে প্রথম এবং দ্বিতীয় স্থানেই হিমাংশু! নাম শুনেই চমকে ওঠেন দুজনেই
এবার মাধ্যমিকে মেধাতালিকায় ব্রাত্য বসুর নাম দেখে অনেকেই চমকে ওঠেন! এমনকি খোদ শিক্ষামন্ত্রীও আশ্চর্য হয়েছিলেন। তিনি জানতেন 'ব্রাত্য' নামটি বাংলায় শুধুমাত্র তাঁরই আছে। কিন্তু সেই ধারনা ভেঙে দেয় বিষ্ণুপুর হাই স্কুল থেকে ৬৮৬
এবার মাধ্যমিকে মেধাতালিকায় ব্রাত্য বসুর নাম দেখে অনেকেই চমকে ওঠেন! এমনকি খোদ শিক্ষামন্ত্রীও আশ্চর্য হয়েছিলেন। তিনি জানতেন 'ব্রাত্য' নামটি বাংলায় শুধুমাত্র তাঁরই আছে। কিন্তু সেই ধারনা ভেঙে দেয় বিষ্ণুপুর হাই স্কুল থেকে ৬৮৬ নম্বর পেয়ে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকারী বাঁকুড়ার ব্রাত্য বসু।
মাধ্যমিকের পর এবার জয়েন্টেও! পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথাতে ফলাফল প্রকাশ হয়েছে। আর যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফে তা কার্যত চমকে দেওয়ার মতো।

প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর নাম এক
মেধা তালিকা প্রকাশের সময় কার্যত কিছুটা চমকে যান বোর্ড চেয়ারম্যানও। তিনি বলেন, এবার একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। কি ঘটেছে সাংবাদিক বৈঠকে উপস্থিত সবার মধ্যেই একটা কৌতূহল তৈরি হয়। আর এরপরেই বোর্ড চেয়ারম্যান বলেন, এবার জয়েন্টের প্রথম এবং দ্বিতীয় স্থান যারা অধিকার করেছেন তারা দুজনেই হিমাংশু!! হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রথম যিনি তাঁর নামও হিমাংশু শেখর এবং দ্বিতীয় জনের নামও হিমাংশু শেখরই। যা শুনে অনেকই চমকে ওঠেন।

বিশেষ ভাবে শুভেচ্ছা জানানো হয়
তবে নাম এক হলেও দুজনের স্কুল এবং থাকার জায়গাও আলদা। প্রথম যিনি হয়েছেন সেই হিমাংশু শেখর বারাকপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্র। হাওড়া বালি এলাকার বাসিন্দা সে। অন্যদিকে দ্বিতীয় স্থানাধিকারী হিমাংশু শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুল থেকে পড়াশুনা করেছে। এবং সে শিলিগুড়িতে থাকে। একেবারে উত্তর এবং দক্ষিণ প্রান্তে দুজন বাসিন্দা। বোর্ডের তরফে এদিন দুজনকেই বিশেষ ভাবে শুভেচ্ছা জানানো হয়।

কি বলছেন তাঁরা?
দুজনেরই নাম হিমাংশু শেখর! রীতিমত চমকে দেওয়ার মতো ঘটনা। কিন্তু যে দুজন এদিন প্রথম এবং দ্বিতীয় হলেন তাঁরা প্রথম শুনে কি ভেবেছিলেন? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দুই হিমাংশুই জানিয়েছেন, জাস্ট চমকে গিয়েছিলাম। রীতিমত কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল। তবে বিষয়টিকে কাকতালীয় বলেই মনে করছে দুই হিমাংশু। যদিও নাম এক হলেও তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন। এমনকি পড়াশুনা নিয়েও আলাদা ভাবনা চিন্তা। তবে এমন সাফল্য যে আসবে তা কখনই ভাবতে পারেনি দুজনেই। তবে দুজনেই দুজনকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

এক নজরে প্রথম দশে আরও কারা রয়েছেন-
প্রথম এবং দ্বিতীয় স্থানে দুই হিমাংশু ছাড়াও রয়েছেন সপ্তর্ষি মুখোপাধ্যায় ( ফিউচার ফাউন্ডেশন স্কুল), জাহ্নবী শ ( সাউথ পয়েন্ট স্কুল) , কৌস্তব চৌধুরি (কোচবিহারের জেনকিনস স্কুল), সৌম্য প্রভ দে ( কোলাঘাট থার্মাল পাওয়ার স্কুল থেকে) , দেবরাজ কর্মকার, অগ্নিত্র দে (সাউথ পয়েন্ট স্কুল) , অয়ন অধিকারী (ক্যালাকাটা বয়েজ), শুভংকর বন্দ্যোপাধ্যায় (সেন্ট্রার্ল মর্ডারন, বারাকপুর)। সবাইকে ওয়ান ইন্ডিয়া বাংলা'র তরফে অনেক শুভেচ্ছা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications