করোনা থাবায় জগন্নাথের রথ যাত্রা নিয়ে বিকল্প পথের সন্ধান ইস্কনের
করোনা থাবায় জগন্নাথের রথ যাত্রা নিয়ে বিকল্প পথের সন্ধান ইস্কনের
করোনা সংক্রমণের কারণে পুরীর রথ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিেয়ছে বাংলার ইস্কন। ভার্চুয়ালি রথ যাত্রা করার সিদ্ধান্ত নিয়েেছ তারা। ভার্চুয়ালি প্রায় ২৫০০০ বাড়িতে পৌঁছে যাবে রথযাত্রার অনুষ্ঠান। বাড়িতে বসেই রথের রশিতে টান দিতে পারবেন তাঁরা।

রথযাত্রায় না
করোনা সংক্রমণের আশঙ্কায় এবার রথ যাত্রা উৎসব না করার নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেকারণে এবার পুরীর জগন্নাথের রথ যাত্রা উৎসবের যাবতীয় অনুষ্ঠান মন্দিরের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মত কাজ করা হচ্ছে। এই নিয়ে বিক্ষোভও দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

রাজ্যেও হবে না উৎসব
রাজ্যেও হবে না রথযাত্রার উৎসব। ইস্কন এবং মাহেশের পক্ষ থেকে আগেই সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিবছর মায়াপুর থেকে ৪৯ কিলোমিটার রথ যাত্রার আয়োজন করে থাকে ইস্কন। এবার সেটা সম্ভব নয় বলে জানিয়েছে মায়াপুর ইস্কন। কলকাতাতেও নামানো হবে না রথ। মাহেশের রথও এবার নামবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ভার্চুয়াল রথ যাত্রা
ভক্তদের নিরাশ না করে এবার ভার্চুয়াল রথ যাত্রার সিদ্ধান্ত নিয়েছে ইস্কন। প্রায় ২৫০০০ ভক্ত এই ভার্চুয়াল রথ যাত্রার মাধ্যমে অংশ নিয়ে পারবেন উৎসবে। এই ডিজিটাল উদ্যোগের নাম দেওয়া হয়েছে মার্সি অন হুইলস। গোটা বিশ্ব থেকে প্রায় ১০৮টি পরিবার এই ভার্চুয়াল রথ যাত্রায় অংশ নিতে পারবেন। ২৩ এবং ২৪ এই দুিট দিন হবে ইস্কনের ভার্চুয়াল রথ যাত্রা।

সকাল ৮টা থেকে শুরু অনুষ্ঠান
সকাল আটটা থেকে শুরু হবে অনুষ্ঠান। অরতি থেকে রথ যাত্রার সব পুজো অনলাইনে দেখতে পাবেন ভক্তরা। ১০৮টি রথ এক সঙ্গে এক ভক্ত থেকে অন্যভক্তের বাড়িতে পৌঁছে যাবে। তার জন্য একটি বৃহৎ ডিজিটাল মিটিং রুম করা হয়েছে।












Click it and Unblock the Notifications