মাথা পিছু আয় বৃদ্ধিতে দেশের সেরা পশ্চিমবঙ্গ, RBI-এর তথ্য দিয়ে দাবি অমিত মিত্রের
মাথাপিছু আয় বৃদ্ধি দেশের সেরা পশ্চিমবঙ্গ, RBI এর তথ্য দিয়ে দাবি অমিত মিত্রর
করোনাকালে জিডিপি বৃদ্ধিতে দেশের সেরা রাজ্যগুলির তালিকায় উপরের দিকে ছিল পশ্চিমবঙ্গ৷ এবার রাজ্যের মাথাপিছু আয় বৃদ্ধিতে দেশের সেরার শিরোপা দখল করল পশ্চিমবঙ্গ। করোনা ও লকডাউন পর্বেই এই অর্থনৈতিক খ্যাতি অর্জন করেছে রাজ্য। শুক্রবার একটি টুইটে এই তথ্যই তুলে ধরলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি তাঁর বক্তব্যের সপক্ষে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য তুলে ধরেছেন।

এদিনে টুইটে অমিত মিত্র লেখেন, পার ক্যাপিটা ইনকাম গ্রোথ (মাথাপিছু আয়বৃদ্ধিতে) দেশের মধ্যে সেরার শিরোপা যোগ হল বাংলার মুকুটে। ২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথাপিছু আয়বৃদ্ধি হয়েছে ৭.১৬ শতাংশ। যেখানে গোটা দেশের গড় মাথাপিছু আয় ৩.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। এই তথ্যই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট আর্থিক নীতির সাফল্য এবং নরেন্দ্র মোদির ব্যর্থতা।
দেশে সব মিলিয়ে সাতটি রাজ্যে ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতি রয়েছে। করোনার দুটি ওয়েভ অর্থাৎ কুড়ি-একুশ অর্থবর্ষে এই রাজ্যগুলির বেশিরভাগেই জিডিপি হ্রাস হয়েছে৷ কিন্তু ব্যতিক্রম দুটি রাজ্য৷ পশ্চিমবঙ্গ ও কেরল৷ বার্ষিক জিডিপি বৃদ্ধির নিরিখেও দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছিল পশ্চিমবঙ্গ। গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটকে, মহারাষ্ট্র-র মতো বৃহৎ অর্থনীতির রাজ্যগুলোতে টপকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল বাংলা৷ জিডিপি বৃদ্ধিতে দেশে শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু৷ ২০২০-২১ এ দক্ষিনের শেষপ্রান্তের রাজ্যটির জিডিপি বেড়েছে ২ শতাংশ৷ যেখানে বাংলার জিডিপি বেড়েছে ১.২ শতাংশ৷ অন্যদিকে বাকি বড় অর্থনীতির রাজ্যগুলিতে গড়ে ২ শতাংশ হারে জিডিপি কমেছে৷ প্রসঙ্গত করোনাকালে সারা দেশের জিডিপিও ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছে৷
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications