শহর-শহরতলীতে বড়সড় দুর্যোগের আশঙ্কা! বিপদে পড়তে না চাইলে হাতের কাছে থাক দরকারি নম্বরগুলি

শহর-শহরতলীতে বড়সড় দুর্যোগের আশঙ্কা! বিপদে পড়তে না চাইলে হাতের কাছে থাক দরকারি নম্বরগুলি

খারাপ হচ্ছে আরও পরিস্থিতি। কলকাতা সহ একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাতের পর থেকেই ক্রমশ বদলাবে ছবিটা। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে গত কয়েকদিনে বৃষ্টিতে একাধিক মৃত্যু দেখেছে বাংলার মানুষ। শুধু বিদ্যুৎপৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যু হয় প্রায় ১০ জনের কাছাকাছি। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিদ্যুৎ দফতরকে। আর সেখান থেকে শিক্ষা নিয়ে একগুচ্ছ সতর্কতামূলক সিদ্ধান্ত বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের।

নিম্নচাপ নিয়ে সমস্ত রকম ব্যবস্থা

নিম্নচাপ নিয়ে সমস্ত রকম ব্যবস্থা

নিম্নচাপ নিয়ে আজ মঙ্গলবার উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, নিম্নচাপ নিয়ে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম হয়েছে। বিদ্যুৎ ভবনেও কন্ট্রোল রুম করা হয়েছে। সেখান থেকে পুরো পরিস্থিতির উপর নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, সংবাদমাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, ১ কোটি ২৫ লক্ষ মানুষকে এসএমএসের মাধ্যমেও সতর্কতা করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে।

জরুরি তথ্য এক নজরে

জরুরি তথ্য এক নজরে

মন্ত্রী জানিয়েছেন, ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে। মূলত বিপর্যয় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সমস্যা হলে টোল ফ্রি নম্বরে জানানো যাবে-19121 (টোল ফ্রী নম্বর)। এছাড়াও হোয়াটস অ্যাপ নম্বরের মাধ্যমেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে। নম্বরগুলি হল- 8900793503, 8900793504।

বাড়তি কর্মীদের মোতায়েন

বাড়তি কর্মীদের মোতায়েন

অন্যদিকে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টাতে জরুরি ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় সাব স্টেশনগুলিতে বাড়তি কর্মীদের মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সর্তকতা বিদ্যুৎ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসক, রিজিওনাল ম্যানেজারদের সঙ্গে প্রতি মুহূর্তেই প্রায় যোগাযোগ চলছে বলে জানানো হয়েছে। আগামীদিনে তিনদিন ধরে এভাবেই লিয়াজো মেনেই এই কাজ চলবে বলে জানানো হয়েছে। তবে কোথায় কোনও তার খোলা নেই বলেই জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। তাও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সিইএসসির তরফেও বাড়তি ব্যবস্থা

সিইএসসির তরফেও বাড়তি ব্যবস্থা

অন্যদিকে শহরাঞ্চলে সিইএসসির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে সিইএসসির তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানা গিয়েছে। নম্বরগুলি হল - 9147114437, 9147105398।

তৈরি পুরসভা

তৈরি পুরসভা

পাশাপাশি কলকাতা পুরসভার তরফেও সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত পাম্পিং স্টেশনগুলিতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। যাতে শহরে জল দ্রুত বার করে দেওয়া যায় সেনিয়ে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে কর্মীদের। বৃষ্টি কমলেই ঝাঁপিয়ে পড়বে তাঁরা। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি রাখা হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+