পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়া হয়ে যাচ্ছে! প্রশ্ন বিজেপি নেতা তথাগতর
পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়া হয়ে যাচ্ছে! প্রশ্ন বিজেপি নেতা তথাগতর
বঙ্গ বিজেপিতে দ্বিতীয় ইনিংশ শুরু করে একের পর এক বিতর্ক তৈরি করেছেন তথাগত রয়৷ কখনও টুইটারে-ফেসবুকে নিত্য নতুন বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে আবার কখনো নিজের দলের নেতাদের খোঁচা মেরে থাকেন তথাগত। বুধবার ফেসবুকে আবারও এরকমই একটি পোস্টে পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করলেন এই বরিষ্ঠ বিজেপি নেতা।

ফেসবুকে তথাগত লেখেন, ব্রাত্য বসুকে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করার অপরাধে জনৈক পার্থ চক্রবর্তীকে গ্রেপ্তার ও তিন দিনের পুলিশ হেফাজতের হুকুম হয়েছে। ব্রাত্য বসু সজ্জন মানুষ, কিন্তু এঁরা দাবাখেলার বোড়ে। দলের দেড়জন সর্বময় কর্ত্রী এবং কর্তার হুকুমে পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে উত্তর কোরিয়াতে পরিণত হচ্ছে?
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে দলের দেড়জন সর্বময় কর্ত্রী ও কর্তা বলতে তথাগতবাবু আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন৷ এবং পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিম উন-এর সঙ্গে তুলনা করেছেন তথাগত৷ পাশাপাশি এই গ্রেফতারির ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করেছেন বঙ্গ বিজেপি নেতা।
প্রসঙ্গত উত্তর কোরিয়ায় শাসক কিমের বিরুদ্ধে কিছু বলা তো দূর ভাবলেও জেল জরিমানা এমনকি মৃত্যু দন্ডের নিদান রয়েছে৷ রাজ্যেও এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে ফেসবুকে মতামত ব্যক্ত করলেন তথাগত রায়।












Click it and Unblock the Notifications