এগোচ্ছে বাংলা, উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণে দেশে অষ্টম স্থানে রাজ্য, শুধু কলকাতায় আক্রান্ত ১০০০

সত্যি এগোচ্ছে বাংলা। করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে রাজ্যে। উদ্বেগ বাড়িয়ে দেশের অষ্টম স্থানে চলে এসেছে পশ্চিমবঙ্গ।

সত্যি এগোচ্ছে বাংলা। করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে রাজ্যে। উদ্বেগ বাড়িয়ে দেশের অষ্টম স্থানে চলে এসেছে পশ্চিমবঙ্গ। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে। রাজ্যের বিরুদ্ধে করোনা তথ্য গোপনের অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা ভাইরােস সংক্রমণ ক্রমশ বাড়ছে রাজ্যে। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ১০০০ অতিক্রম করেছেষ শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৩ ওয়ার্ড কন্টাইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে রাজ্যে। শহরে সংক্রমণ রুখতে এবার পাড়ায় পাড়ায় গিয়ে করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে পুরসভা।

দেশে অষ্টম স্থানে রাজ্য

দেশে অষ্টম স্থানে রাজ্য

একটা সময় করোনা সংক্রমণে একেবারে পিছনের দিকে ছিল পশ্চিমবঙ্গ। সেটা বাড়তে বাড়তে এতোটাই বেড়েছে যে এক ধাক্কায় একেবারে অষ্টমে চলে এসেছে বাংলা। েসবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র। তারপর মোদীর রাজ্য গুজরাত। তারপর তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং অষ্টমে পশ্চিমবঙ্গ।

কলকাতায় ১০০০ ছাড়াল সংক্রমণ

কলকাতায় ১০০০ ছাড়াল সংক্রমণ

রাজ্যে সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে শহর কলকাতাতে। রেডজোন কমা তো দূরের কথা বেড়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কান্টাইনমেন্ট জোনও। বড়বাজারে করোনা সংক্রমণ কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে। লকডাউনও একাধিক জায়গায় মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদল কড়া চিঠি দিয়েছে।

 তথ্য গোপনের অভিযোগ

তথ্য গোপনের অভিযোগ

করোনা পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মানতে রাজি নন বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। করোনা ভাইরাসে এখনও পর্যন্ত রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দলের দাবি রাজ্যে মৃত্যুর হার সর্বাধিক। করোনায় মৃত্যু হয়েছে কিনা তা সুনিশ্চিত করতে অডিট কমিটি গঠন করা হয়েছে। এই নিয়ে চলছে চাপান উতোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+