West Bengal HS examination 2024: উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক! জানুন কীভাবে করবেন?
West Bengal HS examination 2024: উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনে আধার নম্বর বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ। শুধু তাই নয়, আধার নম্বর না থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আধার নম্বর খুবই গুরুত্বপূর্ণ। রেশন কার্ড, প্যান সহ একাধিক নথির সঙ্গে আধার লিঙ্ক ( Pan Aadhaar Link) ইতিমধ্যে বাধ্যতামূলক করেছে সরকার। এবার উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনেও ( West Bengal HS Registration) আধার নম্বর বাধ্যতামূলক ( HS Registration-Aadhaar Link) করা হয়েছে।

কবে থেকে কার্যকর করা হচ্ছে
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষাদফতরের তরফে। আর সেই মতো আগামী শিক্ষাবর্ষ (West Bengal HS examination 2024) থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। ইতিমধ্যে স্কুলগুলিকে শিক্ষাদফতরের তরফে বার্তা পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই বিষয়ে যাতে অবগত হতে পারেন ছাত্রছাত্রীরা সেজন্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়ের মাধ্যমে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আধার নম্বর কীভাবে রেজিস্ট্রেশন করবেন
আগামী শিক্ষাবর্ষ থেকেই সমস্ত ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইনের মাধ্যমে আধার নম্বর ( Aadhar number) আপডেট থাকবে। চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাঁদের এই আপডেট করতে হবে। আগামী ১৬ অগস্ট থেকে ১০ নভেম্বরের মধ্যে এই কাজ করতে হবে। আর তা করতে হবে সংসদের পোর্টালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের (২০২৫ সালের পরীক্ষার্থীরা) আধার নম্বর ((West Bengal HS examination 2024) আপডেট করতে হবে ১৬ অগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে।
আধার নম্বর লিঙ্ক করাতে দেরি হলে কি হবে?
রেজিস্ট্রেশনে আধার নম্বর যুক্ত না করলে উচ্চমাধ্যমিক পরীক্ষাতে (West Bengal HS examination 2024) বসতে দেওয়া হবে না। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজিস্ট্রেশনে আধার নম্বর দিতে হবে। আর তা না হলে জরিমানা দিতে হবে। ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন দিতে হবে হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? নতুন এই সিদ্ধান্তে ছাত্রছাত্ররীদের বিষয়ে দ্রুত জানা যাবে। আর সেই কারনেই এই সিদ্ধান্ত শিক্ষা দফতরের।












Click it and Unblock the Notifications