Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BreakingNow: বৃহস্পতিবারই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল

জুলাই মাসের শেষের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২২ জুলাই

জুলাই মাসের শেষের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২২ জুলাই ফলাফল প্রকাশ করা হবে।

 উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল

ওয়েবসাইট কিংবা সাইটের মাধ্যমে এই ফলাফল জানা যাবে। ইতিমধ্যে সেই লিঙ্কও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

সংসদের তরফে আরও জানানো হয়েছে যে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুলাই এই ফলাফল দুপুর তিনটের পর থেকে প্রকাশিত হবে। তবে সেদিক মার্কশিট হাতে পাওয়া যাবে না। পরের দিন অর্থাৎ ২৩ জুলাই থেকে মার্কশিট পাওয়া যাবে। ১১ টার পর থেকে এই মার্কশিট নেওয়া যাবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বাতিল করা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়।

কীসের ভিত্তিতে পরীক্ষার মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই মতো বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়। এই বিষয়ে রিপোর্ট তৈরির নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

গত মাস অর্থাৎ জুন মাসের শুরুতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরের মূল্যায়ন কীভাবে সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে নবান্নে। যা দেখে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে কীসের ভিত্তিতে এবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। ২০১৯ সালে মাধ্যমিকের ফলাফলে যে চারটি বিষয়ে সবথেকে বেশি নম্বর থাকবে সেগুলিকে বেছে নেওয়া হবে। সেগুলি থেকে সর্বোচ্চ নম্বরের উপর ৪০ শতাংশ করা হবে।

এরপর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ৬০ শতাংশ নেওয়া হবে। ৪০ এবং ৬০ শতাংশ নিয়ে ১০০ করে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে।

তবে যাদের প্যাকটিকাল রয়েছে ল্যাব বেসড সেখানে ২০ নম্বর থাকছে। তবে এক্ষেত্রেও অম্বর পছন্দ না হলে পরীক্ষাতে বসার রাস্তা খোলা থাকছে।

অন্যদিকে এই মাসের শেষেই মাধ্যমিকেরও ফলপ্রকাশ হওয়ার কথা। নবম শ্রেনির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেনির ইন্টারনাল পরীক্ষার ফলাফল এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। ৫০-৫০ শতাংশের ভিত্তিতে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

অর্থাৎ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল থেকে ৫০ শতাংশ নম্বর নেওয়া হবে। এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নেওয়া হবে। এর উপর ভিত্তি করেই এই বছর মাধ্যমিকের নম্বর দেওয়া হবে বলে পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে।

তবে এই নম্বর নিয়ে কোনও পরীক্ষার্থী যদি অসন্তুষ্ট থাকে তাহলে পরীক্ষা দিতে পারবেন। তবে করোনা পরিস্থিতি ঠিক হলেই পরীক্ষা নেওয়া হবে। আর সেই সময় ওই নম্বরকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+