রাজ্যে ৩ জেলাকে নিয়ে দুশ্চিন্তা, নজরদারিতে গঠন করা হল ৩ বিশেষজ্ঞ দল

রাজ্যের সব থেকে সংক্রমিত কলরকাতা। এছাড়াও যে জেলাগুলি রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি। এই জেলাগুলিতে বেড়েছে কন্টাইনমেন্ট জোনের সংখ্যা।

রাজ্যের সব থেকে সংক্রমিত কলরকাতা। এছাড়াও যে জেলাগুলি রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি। এই জেলাগুলিতে বেড়েছে কন্টাইনমেন্ট জোনের সংখ্যা। এই তিন জেলায় নজরদারি চালানোর জন্য কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক শিক্ষকদের নিয়ে গঠন করা হয়েছে, তিন বিশেষ দল।

৪ জন করে চিকিৎসকের দল গঠন

৪ জন করে চিকিৎসকের দল গঠন

৩ টি জেলার কন্টাইনমেন্ট এলাকাগুলিতে নজরদারির জন্য স্বাস্থ্যভবনের তরফে ৪ জন করে কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক শিক্ষকদের নিয়ে দল গঠন করা হয়েছে। তাঁরা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি সংক্রমণ আটকাতে পদ্ধতি জানাবেন স্বাস্থ্য ভবনকে। প্রতিদিন সন্ধের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে।

যে যে বিষয়ে নজরদারি

যে যে বিষয়ে নজরদারি

কন্টাইনমেন্ট জোনগুলিতে কারা কারা আক্রান্ত হয়েছেন, কারা আক্রান্ত হতে পারেন, কীভাবে পরীক্ষা করা উচিত, সেই বিষয়গুলির পর্যবেক্ষণ করবেন বলে জানা গিয়েছে।

 বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষকদের নিয়ে দল

বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষকদের নিয়ে দল

বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসক শিক্ষকদের নিয়ে এই দল গঠন করা হয়েছে। এই দলে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ছাড়াও, বর্ধমান মেডিক্যাল কলেজ, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক শিক্ষকদের এই দলে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+