করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট পাওয়ার ভোগান্তি দূর করতে নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট পাওয়ার ভোগান্তি দূর করতে নির্দেশিকা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট পেতে পরিবারের লোকজনের চরম ভোগান্তি নিয়ে হস্তক্ষেপ রাজ্য সরকারের। মূলত বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, করোনায় মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট পেতে হলে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। একের পর এক অভিযোগ আসতে এবার আসরে নামল রাজ্য সরকার। এই নিয়ে কড়া ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য দফতর।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, একাধিক ক্ষেত্রে অভিযোগ এসেছে যে, বেসরকারি হাসপাতালের কাছ থেকে ডেথ সার্টিফিকেট পেতে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু এটা যেন আর না হয়। যদি কোনও হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠে তবে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপশি, সমস্ত বেসরকারি হাসপাতালকে এক নির্দেশে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের স্থানান্তর করার সময় যদি তার মৃত্যু হয় তাহলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমকেই ডেথ সার্টিফিকেট দিতে হবে।
রাজ্য সরকারের ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে করোনা আক্রান্ত রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু সেই পরিবারের আর্থিক সংস্থান নেই। সে কারণেই বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সার অভাবে রোগীকে কোনও সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। টাকার অভাবে অনেক ক্ষেত্রে বাড়ির লোকজন হয়তো রোগীকে ছেড়ে দেওয়ার কথা বলেন। সে সময় সরকারি হাসপাতালে পৌঁছানোর আগেই যদি রোগীর মৃত্যু হয় তাহলে তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন সেই হাসপাতালকে ডেথ সার্টিফিকেট দিতে হবে। ১৯৭৯-র জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণ আইন অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।












Click it and Unblock the Notifications