কেরলের থেকে শিক্ষা, করোনা পরীক্ষা নিয়ে নতুন পথে রাজ্য
কেরলের থেকে শিক্ষা, করোনা পরীক্ষা নিয়ে নতুন পথে রাজ্য
করোনা নিয়ন্ত্রণে রাস্তা দেখিয়েছে কেরল। আক্রান্তের সংখ্যা এখন যেমন নেই বললেই চলে, তেমনই দুইমাসে মৃতের সংখ্যাও নগন্য। করোনাকে দূর করতে কেরল সরকার পুল টেস্ট করেছে। এই টেস্টে খরচ হয় কম। একসঙ্গে অনেকের টেস্ট করা যায়। পশ্চিমবঙ্গও সেই পথেই হাঁটতে চায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

পুল টেস্টের সংজ্ঞা
নির্দিষ্ট এলাকায় পাঁচজনের নমুনা সংগ্রহ করে এক সঙ্গে মিশিয়ে পরীক্ষা করাই হল পুল টেস্ট। এর ফল যদি নেগেটিভ আসে, তাহলে বলা হয় কারও সংক্রমণ হয়নি। কিন্তু যদি পজেটিভ আসে, তাহলে ওই পাঁচজনেরই ফের পরীক্ষা করা হবে। এক্ষেত্রে একজনকে পরীক্ষা করতে গেলে যে সংখ্যক কিটের প্রয়োজন হত, সেখানে কম সংখ্যক কিট লাগবে। পাশাপাশি পাঁচগুণ মানুষের পরীক্ষা একসঙ্গে করা যাবে। খরচও কম হবে।

কোন এলাকায় পুল টেস্ট
যে সমস্ত এলাকায় আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ২ শতাংশের কম, সেইসব জায়গায় পুল টেস্ট করা হবে। বিশেষজ্ঞরা বলছেন উপসর্গ নেই এমন আক্রান্তদের চিহ্নিত করতে পুল টেস্ট জরুরি।

রাজ্যে র্যাপিড টেস্টও হবে
মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, রাজ্য সরকার র্যাপিড টেস্টও করাবে। বেশি সংখ্যক কিট পেলে র্যাপিড টেস্টের কাজ শুরু করা হবে।

বিশেষজ্ঞদের মত
বিশেষজ্ঞরা বলছেন করোনাকে কাবু করতে গেলে প্রয়োজন টেস্ট, টেস্ট আর টেস্ট। পরীক্ষা যত বেশি হবে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ততই সাফল্য আসবে। যে পথে হেঁটে সাফল্য পেয়েছে কেরল। এবার রাজ্য সরকারও সেই পথে হাঁটতে চলেছে।












Click it and Unblock the Notifications