West Bengal Karmabandhu: এক ধাক্কায় ভাতা বাড়ল ২ হাজার টাকা, ১ সেপ্টেম্বর থেকেই বদলে যাবে বেতন কাঠামো

West Bengal Karmabandhu: বছর শেষে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের! ভাতা বাড়ল 'কর্মবন্ধু'দের (Karmabandhu) । রাজ্য সরকারের অধীনে এই কর্মীরা কাজ করেন। আজ বৃহস্পতিবার নবান্নের তরফে এই বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী, এবার থেকে ৫০০০ টাকা করে ভাতা পাবেন 'কর্মবন্ধু'রা।

আগে মাসে মাত্র তিন হাজার টাকা ভাতা পেতেন। এক ধাক্কায় দু'হাজার টাকা ভাতা বাড়াল সরকার (West Bengal Govt)। ফলে রাজ্য সরকারের অধীনে কর্মরত 'কর্মবন্ধু'র সঙ্গে যুক্ত কর্মীরা খুশি (West Bengal Karmabandhu)।

Mamata banerjee

নবান্নের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের এক সেপ্টেম্বর থেকেই নয়া কাঠামো কার্যকর হবে। ফলে এবার থেকে বর্ধিত হারেই ভাতা পাবেন কর্মীরা (West Bengal Karmabandhu)। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে ভাতা বাড়ানোর দাবি জানাচ্ছিলেন 'কর্মবন্ধু'র সঙ্গে যুক্ত কর্মীরা। দীর্ঘ ছয় বছর পর ভাতা বাড়ানো নিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। দেরিতে হলেও ভাতা বাড়ানোয় খুশি কর্মীরা।

বলে রাখা প্রয়োজন, মূলত সাহায্যকারী হিসেবে 'কর্মবন্ধু'র (West Bengal Karmabandhu) সঙ্গে যুক্ত কর্মীরা কাজ করে থাকেন। রাজ্য সরকারের অধীনেই কাজ হয়। তবে আংশিক সময়ের কাজ। বিশেষ করে সাফাই কিংবা নৈশপ্রহরী হিসেবে 'কর্মবন্ধু'দের কাজে লাগানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একাধিক দফতরের সাহায্যের জন্য 'কর্মবন্ধু' চালু করে এবং সেখানে কর্মী নিয়োগ করে। ২০১৮ সালে 'কর্মবন্ধু'দের ভাতা কাঠামো তৈরি হয়।

সেই অনুযায়ী তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১লা সেপ্টেম্বর থেকে নয়া ভাতা কাঠামো কার্যকর হবে (West Bengal Karmabandhu)। সেই মতো এবার থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। যা খবর, সামনে মাসে যে ভাতা দেওয়া হবে কর্মীদের তাতে দু'মাসের বাড়তি ভাতা যোগ করে দেওয়া হবে।

অর্থাৎ কর্মীদের দুমাসের এরিয়ার দিয়ে দেবে সরকার। রাজ্য সরকার মনে করছে, এহেন সিদ্ধান্তে কর্মবন্ধুর (Karmabandhu) সঙ্গে যুক্ত কর্মীদের অনেকটাই সুবিধা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+