পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে '২১ শে অন্নপূর্ণা'র চমক মমতার

রাজ্যবাসীর পেট ভরাতে কল্পতরু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচেই পঞ্চায়েত ভোটের আগেই চালু হতে চলেছে ২১ শে অন্নপূর্ণা প্রকল্প

রাজ্যবাসীর পেট ভরাতে কল্পতরু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচেই পঞ্চায়েত ভোটের আগে রাজ্য ব্যাপী চালু হতে চলেছে ২১ শে অন্নপূর্ণা প্রকল্প। মাত্র ২১ টাকাতেই মিলবে ভাত, ডাল, মাছ, সবজি।

পঞ্চায়েত ভোটের আগেই '২১ শে অন্নপূর্ণা'র চমক রাজ্যে

পিপিপি মডেলে বেনফিসের সঙ্গে কলকাতায় প্রকল্প চালু হয়েছে অনেক আগেই। পাইলট প্রকল্পের অঙ্গ হিসেবে কলকাতা ও আশপাশের এলাকায় রাস্তার পাশে মৎস্য দফতরের বিশেষ গাড়ির মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয়। ১ মে থেকে জেলা সদরগুলিতে এই প্রকল্প চালু করা হবে। মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভা এলাকায় প্রায় ২২ টি গাড়ির মাধ্যমে এই প্রকল্প চালু রয়েছে। কলকাতা ছাড়াও রাজারহাট, সল্টলেকেও এই পরিবেষা দেওয়া হয়। এবার এই পরিধি আরও বাড়ানো হবে। এর জন্য কেনা হচ্ছে ১০০ টি ব্যাটারি চালিত গাড়ি।

নবান্ন সূত্রে খবর, আপাতত জেলাসদরগুলিতে জেলাশাসকের অফিসের সামনে এই গাড়ি রাখা থাকবে। গ্রাম থেকে অনেকেই জেলাসদরে কাজে যান। কিন্তু তাঁদের বেশি টাকায় খাবার কিনে খেতে হয়। তাই তাঁদের সুবিধার জন্যই ২১ টাকায় পেট ভরে ভাত, ডাল, মাছ, সবজি দেওয়ার উদ্যোগ সরকারের। কলকাতায় পাইলট প্রকল্পের কাজে সাড়া মেলায় জেলাগুলিতে ২১শে অন্নপূর্ণা প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+