বাজারে বিশ্ব বাংলার লোগো দেওয়া ব্যাগ! নজরদারি নিয়ে তোলপাড় প্রশাসনিক মহল

বর্ধমানের পুলিশি হানায় উদ্ধার সরকারি স্কুল ব্যাগ। খোলাবাজারে বিক্রি হচ্ছে সরকারি স্কুল ব্যাগ। এমন খবরের জেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর।

বর্ধমানের পুলিশি হানায় উদ্ধার সরকারি স্কুল ব্যাগ। খোলাবাজারে বিক্রি হচ্ছে সরকারি স্কুল ব্যাগ। এমন খবরের জেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অশোক স্তম্ভ এবং বিশ্ব বাংলার লোগো দেওয়া ব্যাগ বিক্রি হচ্ছে। পরে পুলিশ গিয়ে বেশ কিছু ব্যাগ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাজারে বিশ্ব বাংলার লোগো দেওয়া ব্যাগ! নজরদারি নিয়ে তোলপাড় প্রশাসনিক মহল

ঘটনাস্থল লক্ষ্মীপুর মাঠ। অভিযোগ, রাস্তার ধারে সরকারি স্কুল ব্যাগ বিক্রি করছেন এক ব্যক্তি। ব্যাগ পিছু দাম ৭০ টাকা। শোরগোল পড়ে যায় এলাকায়। দেখা যায় প্রত্যেক ব্যাগের লোগোর জায়গায় একটি কোম্পানির নামে কাপড় দিয়ে ঢাকা। সন্দেহ হওয়ায় স্থানীয় কাউন্সিলরকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

বাজারে বিশ্ব বাংলার লোগো দেওয়া ব্যাগ! নজরদারি নিয়ে তোলপাড় প্রশাসনিক মহল

কাউন্সিলর সেলিম খান এলাকায় যান এবং ব্যাগের ওপরে থাকা কাপড় তুলে দেন। দেখা যায় সেখানে অশোক স্তম্ভ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলার লোগো দেওয়া। বর্ধমান থানার পুলিশকে বিষয়টি জানানো হলে, পুলিশকর্মীরা গিয়ে ব্যাগগুলি থানায় নিয়ে যান। এর মধ্যে অবশ্য বিক্রেতা পালিয়ে যান।

সরকারি ব্যাগ কী ভাবে খোলা বাজারে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলার বিদ্যালয় পরিদর্শককে বিষয়টি খতিয়ে দেখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+