West Bengal Govt Schemes: সরাসরি অ্যাকাউন্টে পড়বে ৮০০০ টাকা! পড়ুয়াদের জন্যে স্কলারশিপ মমতার
রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎের কথা একাধিক স্কলারশিপের কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে এই স্কলারশিপ দেওয়া হয়। মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের অনেক সময়ে অর্থের কারণে পড়াশুনা বন্ধ হয়ে যায়।
রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎের কথা একাধিক স্কলারশিপের কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে এই স্কলারশিপ দেওয়া হয়। মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের অনেক সময়ে অর্থের কারণে পড়াশুনা বন্ধ হয়ে যায়।
মেধা থেকেও যাতে শুধু অর্থের কারণে পড়াশুনা না বন্ধ হয়ে যায় সেদিকে তাকিয়ে এই স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সরকারের তরফে একাধিক স্কলারশিপের ঘোষণা করা হয়েছে। যার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ।
তবে এই প্রকল্প সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্যে। যেখানে আর্থিক ভাবে সাহায্য করা হয় পড়ুয়াদের। কিন্তু কীভাবে এই স্কলারশিপের জন্যে আবেদন করা যাবে? এই প্রতিবেদনে সেটাই বিস্তারিত ভাবে জানানো হচ্ছে।

মুখ্যমন্ত্রীর পছন্দের নামে এই স্কলারশিপের নাম
West Bengal minority development and finance Corporation-এই স্কলারশিপ স্কিম নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রীর পছন্দের নামে এই স্কলারশিপের নাম দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের (minority community) এর মধ্যে পড়ে সমস্ত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্যে আবেদন জানাতে পারবেন। মেধার ভিত্তিতে যোগ্য পড়ুয়াদের এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। কলেজ এবং স্কুল স্তরের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্যে আবেদন জানাতে পারবেন। রাজ্যে সরকার এই স্কিমের মাধ্যমে সংখ্যালঘু পড়ুয়াদের পড়াশুনার সুযোগ এবং আর্থ-সামাজিক ভাবেও উপকৃত হবেন। সংখ্যালঘু পড়ুয়ারা এই স্কিমের মাধ্যমে ক্লাস ওয়ান থেকে পিএইচডি লেভেল পর্যন্ত পড়াশুনার আর্থিক সাহায্য পাবেন। শুধু মুসলিম নয়, ক্রিষ্টান, বুদ্ধিষ্ট, পার্সি এবং জৈন সংখ্যালঘু পড়ুয়ারাও এই স্কলারশিপের মাধ্যমে উপকৃত হতে পারবেন।

ঐক্যশ্রী স্কলারশিপের মধ্যে রয়েছে আরও পাঁচটি ভাগ
ঐক্যশ্রী স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার পাঁচ ধরনের স্কলারশিপের নিয়ে এসেছে সংখ্যালঘু পড়ুয়াদের জন্যে। শুধু মাত্র টাকার অভাবে যাতে পড়াশুনা কোনও ছাত্র কিংবা ছাত্রীর বন্ধ না হয়ে জাত সেদিকে তাকিয়ে এই স্কলারশিপ প্রোগাম নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। গুরত্বপূর্ণ পাঁচটি প্রকল্প হল- WB pre matric scholarship, WB post matric scholarship, Hindi scholarship scheme, Swami Vivekananda merit cum means scholarship, Bigyani Kanya Medha Britti scholarship। কীভাবে এই স্কলারশিপ থেকে উপকৃত হবেন বিস্তারিত জানানো হল।

WB pre matric scholarship
pre Matric Scholarship scheme-এর মাধ্যমে যারা এই মুহূর্তে ক্লাস ৯ থেকে ১০ পড়ছে তাঁরা এই স্কিমের সুবিধা নিতে পারবে। এই স্কিমের মাধ্যমে আর্থিক ভাবে সাহায্য দেওয়া হয়। ফলে এই স্কিমের মাধ্যমে আবেদন করতে হলে প্রত্যেক মাসে ১৫০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়। এমনকি অ্যাড হক রিওয়ার্ড হিসাবে ১০০০ টাকা করে পাওয়া যাবে প্রত্যেক বছরে।

West Bengal Post Matric Scholarship
গ্রাহকদের এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক মাসে ১৫০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। যে সমস্ত পড়ুয়ারা ক্লাস ১১ এবং ক্লস ১২ এ পড়ছেন তাঁরা এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক ভাবে সুবিধা নিতে পারবেন। তবে যে সমস্ত পড়ুয়ারা SC, ST এবং OBC ভাগের মধ্যে পড়ছে তাঁরা এই স্কিমের সাহায্য নিতে পারবেন। মাধ্যমিক কিংবা মাধ্যমিক স্তরের পর পড়াশুনা করার জন্যে এই স্কিমের মাধ্যমে সুবিধা পয়ায়া যাবে।

Bigyani Kanya Medha Britti Scholarship
এই স্কলারশিপের মাধ্যমে ৩০০০ টাকা প্রত্যেকমাসে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। বছরে আরও ২০০০ টাকা দেওয়া হবে। বইপত্র কেনার জন্যে। তবে এই স্কলারশিপের সুবিধা পাবেন শুহদুমার মেয়েরা। ১২ ক্লাসে যারা পড়ছেন তাঁরা এই স্কিমের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল নিয়েও যে সমস্ত মেয়েরা পড়তে চায় তাঁরা এই স্কিমের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Swami Vivekananda Merit Cum Means Scholarshiপ
এই স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে ৮০০০ টাকা করে পাওয়া যায়। এই স্কিমের মাধ্যমে পড়ুয়ারা ক্লাস ১১ থেকে পিএইচডি পর্যন্ত পড়ুশুনার জন্যে এই স্কলারশিপের জন্যে আবেদন জানতে পারবেন। এছাড়াও Hindi Scholarship Scheme এর মাধ্যমেও পড়ুয়ারা উপকৃত হতে পারবেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা, স্নাতক এবং স্নাতক উত্তর স্তরের পড়ুয়ারা, গবেষণার ক্ষেত্রে এই স্কিমের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে। এই স্কিমের আওতায় মাসে ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ দেওয়া হবে পড়ুয়াদের।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার কয়েকটি শর্ত
আবেদনের সময় আবেদনকারীকে পরিবারের রোজগারের সমস্ত তথ্য দিতে হবে।
যদি কোনও পড়ুয়া নতুন করে ফের এই স্কলারশিপের জন্যে আবেদন করে তাহলে তাঁকে গত পরীক্ষাগুলিতে নুন্যতম ৫০ শতাংশ মার্কশ পেতে হবে।
পড়ুয়াদের প্রত্যেকদিন স্কুলে যেতে হবে।
যদি কোনও পড়ুয়াকে স্কুলের থেকে বার করে দেওয়া হয় কিংবা স্কলারশিপ পাওয়ার নিয়মকে লঙ্ঘন করেছে বলে পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে টাকা।
সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে পড়ে যাবে স্কলারশিপের টাকা। সেখান থেকে সরাসরি কেটে নেওয়া যাবে। এছাড়াও আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে
অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপ পাওয়ার জন্যে আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইট https://wbmdfcscholarship.org/-এর মাধ্যমে আবেদন করা যাবে। New Registration 2020-21।
এছাড়াও রিনিউয়াল করতে হলে https://wbmdfcscholarship.org/main/student_panel ক্লিক অরতে হবে।
আরও বিস্তারিত জানার জন্যে সরকারি ওয়েবসাইট ফলো করুন
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications