পশ্চিমবঙ্গে আগত ভিনরাজ্যের বিমানযাত্রীদের জন্য নয়া কোভিড বিধি লাগু, নির্দেশিকা নবান্নের

রাজ্যের করোনা পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে। করোনার দানবীয় হানা থেকে ইতিমধ্যেই ছাড় পেয়েছে কলকাতার মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যে করোনাগ্রাফ নামিয়ে আনতে তৎপর প্রশাসন। একনজরে দেখা যাক, নবান্নের তরফে পশ্চিমবঙ্গে আগত বিমানযাত্রীদের জন্য কী কী নির্দেশ দেওয়া হয়েছে।

কোন কোন বিধি লাগু?

কোন কোন বিধি লাগু?

করোনা পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে বাংলায় আগত বিমানযাত্রীদের ক্ষেত্রে একাধিক বিধি আগেই লাগু ছিল। এবার তা আরও কড়া হতে চলেছে। নবান্ন সূত্রে যে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে , তাতে বলা হয়েছে, বিমানবন্দরে নামলেই পেশ করতে হবে আরটি পিসিআরএর কোভিড নেগেটিভ রিপোর্ট।

 কঠোর হচ্ছে বিধি

কঠোর হচ্ছে বিধি

এদিকে, আরটি পিসিআর নেগেটিভ রিপোর্টটি অবশ্যই ৭২ ঘণ্টার আগের হতে হবে। নবান্ন সূত্রের খবর, রিপোর্টটি অবশ্যই ৭২ ঘণ্টার আগের না হলে তা গ্রাহ্য করা হবে না বিমানবন্দরে। ফলে ভিন রাজ্য থেকে বিমানযাত্রীদের বাংল আগমনের ক্ষেত্রে রীতিমতো তৎপরতা নিতে হবে।

ভিড় এড়াতে লাগাম

ভিড় এড়াতে লাগাম

এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটকদের ঢল নামতে দেখা গিয়েছে করোনাবিধি শিথিল হতেই। এরপর এলাকার প্রশাসন সূত্রে বীরভূম থেকে দার্জিলিং এ প্রবেশে করোনা পরীক্ষা রিপোর্ট ঘিরে বিধি কড়া হয়। পরে যদিও তা খানিকটা শিথিল করতে বলে নবান্ন । কারণ এতে পর্যটন ব্যবসায় ব্যপক ধাক্কা লাগে।

সোমবারের কড়া নির্দেশিকা

সোমবারের কড়া নির্দেশিকা

সোমবার নবান্ন সূত্রে যে নির্দেশিকা জার হয়েছে করোনা রিপোর্ট ঘিরে, তাতে সাফ বলা হয়েছে যে, এ রাজ্যে আসা যাত্রীদের নেগেটিভ আরটি পিসিআর রিপোর্ট অথবা করোনার দুটি ডোজের সার্টিফিকেট দেখাতে হবে। তা না হলে রাজ্যে বিমানপথে প্রবেশে থাকতে পারে সমস্যা। এই মর্মে কেন্দ্রকে চিঠিও পাঠিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+