আবাস যোজনা নিয়ে আরও কড়া রাজ্য সরকার! 'দুর্নীতি খুঁজতে' বাংলায় আসছে আরও কেন্দ্রীয় টিম
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে আরও কড়া রাজ্য সরকার। ইতিমধ্যে আবাস যোজনায় বাংলা জুড়ে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই একের পর এক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের বাড়ি পাওয়ার অভিযোগ সামনে এসেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে আরও কড়া রাজ্য সরকার। ইতিমধ্যে আবাস যোজনায় বাংলা জুড়ে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই একের পর এক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের বাড়ি পাওয়ার অভিযোগ সামনে এসেছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে এই কেলেঙ্কারি রীতিমত অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে। আর সেখানে দাঁড়িয়ে এবার আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে আরও কড়া রাজ্য সরকার।

বরাদ্দের টাকাতেই করতে হবে বাড়ি
জানা যাচ্ছে, এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করতে হবে বরাদ্দের টাকাতেই। আলাদা ভাবে নিজের টাকা আর তাতে যুক্ত করা যাবে না। এওমঙ্কি বাড়ির আয়তনও নিয়ম অনুযায়ী যা বলা হয়েছে সেটা করতে হবে। অর্থাৎ কখনই ২৭০ বর্গফুটের বেশি হওয়া চলবে না বলে জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে নজরদারিতে একটি বিশেষ টিম রাজ্যের তরফে তৈরি করা হচ্ছে। আবাস যোজনার নিয়ম মেনে বাড়ি তৈরি হচ্ছে কিনা তা নজর রাখবে এই টিম।

বাংলায় আরও কেন্দ্রীয় দল
শুধু তাই নয়, গোটা পরিস্থিতি স্থানীয় ব্লক প্রশাসনকে জানাতে হবে। বিশেষ করে কোনও অসঙ্গতি ধরা পড়লেই তা রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে। আর তা করতে হবে ১৫ দিনের মধ্যেই। এই বিষয়ে জেলাশাসকদেরও তৎপর হওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে অ্যাকাউন্টে টাকা পড়ার ৯০ দিনের মাথাতে যাতে বাড়ি তৈরি হয়ে যায় সেই বিষয়টিও নিশ্চিত হতে বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, আবাস যোজনা নিয়ে দুর্নীতির মধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গোটা পরিস্থিতি সরজমিনে তাঁরা পরীক্ষা করে দেখছেন। আর এরপরেই মন্ত্রককে তাঁরা রিপোর্ট দেবেন বলে খবর। কিন্তু এই পরিদর্শনে একের পর এক কেলেঙ্কারি উঠে এসেছে কেন্দ্রীয় দলের কাছে। এমনটাই খবর।
অন্যদিকে আরও ১৫ টি জেলার জন্য কেন্দ্রীয় দল আরও বাংলায় আসছে বলে জানা যাচ্ছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের অর্থ খুব শীঘ্রই আসবে।
অন্যদিকে জানা যাচ্ছে, আবাস যোজনাতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের অর্থ খুব শীঘ্রই আসবে। ইতিমধ্যে আবাস প্লাস যোজনায় সংশোধিত তালিকা দেওয়া হয়েছে। একাধিকবার সংশোধন করে এই তালিকা চুড়ান্ত করা হয়েছে। শুধু তাই নয়, সেই তালিকা কেন্দ্রীয় পোর্টালে তোলা হয়েছে বলেও খবর। টাকা পাওয়ার আগেই কড়া রাজ্য সরকার। শুধু তাই নয়, একাধিক সিদ্ধান্ত নেওয়া হল। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, নানা অজুহাতে বার বার আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এ বার যাতে কোনও রকম অজুহাত না তুলতে পারে, তাই জন্যই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications