Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Remal Alert: সাইক্লোল 'রেমালে'র ঝাপটা সামলাতে তৈরি বাংলা! অ্যালার্ট মোডে NDRF

Cyclone Remal Alert: ক্রমশ ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে সাইক্লোল রেমাল। ইতিমধ্যে ঘুর্নিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকায়। দিঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।

এমনকি ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগেও ঝড় (Cyclone Remal Alert) আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদদের। আর এই পূর্বাভাস সত্যি হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে।

Cyclone Remal Alert

আর সেই আশঙ্কা (Cyclone Remal Alert) থেকেই আগাম প্রস্তুতি প্রশাসনের। জরুরি বৈঠক করলেন National Crisis Management Committee (NCMC)। ক্যাবিনেট সচিব (Cabinet Secretary) রাজীব গৌবার (Rajiv Gauba) এর নেতৃত্বে এই বৈঠক হয়। বৈঠকের রাজ্যের মুখ্যসচিব সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। ঝড় মোকাবিলা (Cyclone Remal Alert) কীভাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুখ্যসচিব জানিয়েছেন, ঝড় মোকাবিলায় (Cyclone Remal Alert) সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মৎস্যজীবীদের দ্রুত নিরাপদে ফেরানো হচ্ছে। পাওয়ার সাপ্লাই থেকে ওষুধ, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে বলেও বৈঠকে কমিটিকে জানিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি উপকুলবর্তী মানুষকে নিরাপদে সরানোর কাজও চলছে বলে জানা গিয়েছে।

প্রশাসনের তরফে মাংকিং করা হচ্ছে। যাতে মানুষ নিরাপদ জায়গায় সরে আসতে পারে অন্যদিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF) তৈরি রাখা হয়েছে। ১২ কোম্পানি এনডিআরএফকে (National Disaster Response Force) মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

অতিরিক্ত আর ৫ কোম্পানি এনডিআরএফকে তৈরি রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি বুঝে তাদের ময়দানে নামানো হবে বলে খবর। পাশাপাশি উদ্ধারকাজ (Cyclone Remal Alert) সামলাতে ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী এবং কোস্ট গার্ডকেও তৈরি রাখা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত এজেন্সিগুলি সবসময় যোগাযোগ রাখছে। যে কোনও প্রয়োজন সাহায্যের কথা বলা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, সকাল থেকে রোদ থাকলেও বেলা বাড়তেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানা গিয়েছ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+