এই রাজ্যেও দুই জায়গায় তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প! কারণ জানালেন মমতার সরকারের মন্ত্রী

পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প।

পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। শুধু এক জায়গাতেই নয়, দুটি জায়গায় এই ক্যাম্প তৈরি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সরকার তলে তলে এনআরসির প্রস্তুতি নিয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে? যদিও কারামন্ত্রী বলছেন সম্পূর্ণ অন্য কথা। তিনি বলেছেন, বিদেশি বন্দিদের রাখার জন্যই এই রাজ্যেও তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প।

রাজ্যের ২ জায়গায় ডিটেনশন ক্যাম্প

রাজ্যের ২ জায়গায় ডিটেনশন ক্যাম্প

শহর সংলগ্ন রাজারহাটে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম ডিটেনশন ক্যাম্পটি। জানা গিয়েছে এরপরেরটি তৈরি হবে বনগাঁয়।

আতঙ্কিত হওয়ার কারণ নেই, বলছেন মন্ত্রী

আতঙ্কিত হওয়ার কারণ নেই, বলছেন মন্ত্রী

রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির খবর চাউড় হতেই গুজব ছড়াতে তাকে এনআরসি নিয়ে। যদিও রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেছেন, অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই ক্যাম্পের সঙ্গে এনআরসির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন মন্ত্রী।

'বিদেশি বন্দিদের রাখার জন্য ডিটেনশন ক্যাম্প'

'বিদেশি বন্দিদের রাখার জন্য ডিটেনশন ক্যাম্প'

কারামন্ত্রী স্পষ্ট করে বলেছেন, বিদেশি বন্দীদের জন্যই তৈরি করা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্প। তিনি জানিয়েছেন, বিভিন্ন অপরাধে যুক্ত থাকার জন্য গত কয়েক বছরে প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদের মদ্যে ১৪০ জনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি ১১০ জন বিভিন্ন সংশোধনাগারে বন্দি রয়েছেন। এই বন্দিদের আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তাদের জন্যই তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প।

বন্দিদের বেশির ভাগই নাইজেরিয়

বন্দিদের বেশির ভাগই নাইজেরিয়

কারামন্ত্রী আরও জানিয়েছেন, এইসব বন্দিদের মধ্যে বেশিরভাগই নাইজেরিয়। ড্রাগ পাচার থেকে প্রতারণা-সহ বিভিন্ন মামলায় বন্দি রয়েছেন তারা। এদের আলাদা করতেই ডিটেনশন ক্যাম্প।

(প্রতীকী চবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+