হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন! বকেয়া পুরসভাগুলির নির্বাচন নিয়ে বিস্তারিত পরিকল্পনা দেওয়ার নির্দেশ

কলকাতা পুর মামলায় কলকাতা হাইকোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। আজ বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পুরভোট সংক্রান্ত মামলা ছিল। সেই মামলাতে ডিভিশন বেঞ্চের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। এমনকি অন্যান্য

কলকাতা পুর মামলায় কলকাতা হাইকোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। আজ বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পুরভোট সংক্রান্ত মামলা ছিল। সেই মামলাতে ডিভিশন বেঞ্চের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। এমনকি অন্যান্য পুরসভাতে ভোট না করানো নিয়েও কলকাতা হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণের মধ্যে পড়তে হয় রাজ্য সরকারকেও।

নির্বাচন নিয়ে বিস্তারিত পরিকল্পনা দেওয়ার নির্দেশ

তবে এদিনের মতো মামলার শুনানি শেষ। সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। মামলার শুনানির আগে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের বকেয়া পুরসভাগুলির ভোট নিয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কবে কত দফায় ভোট হবে তা স্পষ্ট ভাবে জানানোর নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

এদিন মামলার শুনানিতে একাধিক বিষয় উঠে আসে। এদিন মামলার শুনানিতে কমিশন এবং রাজ্যের কাছে প্রধান বিচারপতির প্রশ্ন, আপনাদের কাছে যথেষ্ট পরিকাঠামো থাকা সত্বেও কেন আপনারা দেরি করছেন বাকি পুরসভা নির্বাচন করার ক্ষেত্রে? শুধু তাই নয়, আদালত এদিন পর্যবেক্ষণে আরও জানায় যে, আপনারা যে তথ্য আদালতে দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন ১১২টি পুরসভার মধ্যে অর্ধেকটাই করে ফেলতে পারে। তাহলে করছেন না কেন সে প্রশ্নও এদিন শুনানিতে তোলেন প্রধান বিচারপতি।

যদিও এই উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, কলকাতা এবং হাওড়ার নির্বাচন আগে হবে। এমনটাই আদালত জানানো হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য পুরসভার নির্বাচন আমরা ভিন্ন দফায় করবো তেমন হলফনামাতেও বলা রয়েছে বলে এদিন শুনানিতে জানান অ্যাডভোকেট জেনারেল। করোনা এবং টিকাদানের বিষয় দেখেই এলাকা ভিত্তিক নির্বাচন করা হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানান অ্যাডভোকেট জেনারেল। কলকাতায় ১ ম টিকা ১০০% ২য় টিকা ৯০% দেওয়া হয়েছে তাই কলকাতাকে প্রথম বেছে নিয়েছি।
এক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে সবরকমের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিন প্রায় দীর্ঘ সওয়াল জবাব হয়। আর তা শেষে আদালত এদিনের মতো শুনানি স্থগিত করে দেয়। তবে আগামী শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী সোমবার ফের প্রধান বিচারপতির এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি।

তবে মামলার শুনানির আগেই রাজ্য সরকার এবং কমিশন তাদের পুরসভার নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে তা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেয়। রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামার মাধ্যমে প্ল্যান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী মামলার শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+