সমুদ্রে দুর্ঘটনা ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ! নিয়মভাঙা স্নানে এবার গ্রেফতার
দিঘার সমুদ্রে পরপর দুর্ঘটনা এড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্য সরকারের। দিঘা-শঙ্করপুর-মন্দামনিতে সমুদ্রে বিপদসীমা চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
দিঘার সমুদ্রে পরপর দুর্ঘটনা এড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্য সরকারের। দিঘা-শঙ্করপুর-মন্দামনিতে সমুদ্রে বিপদসীমা চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

কোনও পর্যটক যদি বিপদসীমা পেরিয়ে সমুদ্রের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে, সেই পর্যটককে গ্রেফতার করা হবে। দুর্ঘটনা এড়াতে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বড় বড় হলুদ রঙের বেলুন দিয়ে দিঘা-শঙ্করপুর-মন্দামনিতে বিপদসীমা চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করা হবে লক্ষ্মণ গণ্ডি। কুড়ি ফুট লম্বা বেলুন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা লোহা দিয়ে বালির মধ্যে ডুবিয়ে রাখা হবে। বেলুনের মধ্যে কোনও গ্যাস নয়, থাকবে থার্মোকল। দিঘা-শঙ্করপুর-মন্দামনিতে বেলুন দিয়ে বিপদসীমা চিহ্নিত করতে খরচ ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা।
সম্প্রতি দিঘা-শঙ্করপুর-মন্দামনিতে স্নানে নেমে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনা বন্ধ করতে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেলুন দিয়ে সীমারেখা করার পাশাপাশি সমুদ্রে নির্দিষ্টসীমা পেরোলেই যে কোনও পর্যটককেই গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications