বঞ্চনার অভিযোগের মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের ৯৭৯ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র

১০০ দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ! এই বিষয়ে গত দুদিন ধর্নাতেও বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেও এই বষয়ে কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। তা নিয়ে আক্ষেপও ধরা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। শুধু তাই নয়, দিল্লিতে গিয়ে ধর্নাতে বসার কথাও বলেছেন তিনি। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই ফের রাজ্যকে টাকা দিল কেন্দ্র।

৯৭৯ কোটি টাকা রাজ্যকে কেন্দ্র দিয়েছে

৯৭৯ কোটি টাকা রাজ্যকে কেন্দ্র দিয়েছে

জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের ৯৭৯ কোটি টাকা রাজ্যকে কেন্দ্র দিয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্র এবং রাজ্যের সংঘাত যখন তুঙ্গে সেখানে দাঁড়িয়ে এই টাকার অনুমোদন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এই টাকা মূলত গ্রামীণ উন্নয়নের খাতেই খরচ করতে হবে বলে জানা গিয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই টাকা রাজ্যকে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

একাধিক রাজ্যকেও দেওয়া হয়েছে

একাধিক রাজ্যকেও দেওয়া হয়েছে

গত কয়েকদিন আগেই মিড ডে মিল এবং 'সমগ্র শিক্ষা মিশনে'র জন্যে বিপুল বরাদ্দের টাকা রাজ্যকে দেয় কেন্দ্র। আর এর মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের ৯৭৯ কোটি টাকা মঞ্জুর করল মোদী সরকার। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই টাকা বরাদ্দ করে থাকে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিন আরও ছয় রাজ্যকে এই টাকা মঞ্জুর করেছে মোদী সরকার। এই টাকা পেয়েছে গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানাও। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গিরিরাজের সঙ্গে দেখা করবেন অভিষেক

গিরিরাজের সঙ্গে দেখা করবেন অভিষেক

তবে ১০০ দিনের কাজ সহ একাধিক দাবিতে আগামীকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবে তৃণমূলের একাধিক সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা দেখা করবেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। এমনটাই জানা গিয়েছে। গত কয়েকদিন আগেই দিল্লিতে গিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যেখানে আটকাবে সেখানেই বসে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। কার্যত একই কথা শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। এই অবস্থায় গিরিরাজ সিংয়ের সঙ্গে তৃণমূল সাংসদের এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সৌজন্যের রাজনীতি অনেক হয়েছে

সৌজন্যের রাজনীতি অনেক হয়েছে

বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় বঞ্চনা এবং একাধিক প্রকল্পের টাকা মেটানোর দাবিতে অবস্থানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন প্রকল্পের জন্যে কত টাকা সেই মঞ্চ থেকেই হিসাব দিয়ে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়টি নিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন বলে দাবি। তবে সৌজন্যের রাজনীতি অনেক হয়েছে বলেও হুঁশিয়ারি দেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+