রবিবারের পর সোমবারও ছুটির আমেজ রাজ্যসরকারি দফতরে! ১ জুলাই উঠে এলো 'হলিডে লিস্ট'-এ
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস ১ জুলাই। আর সেই উপলক্ষ্যে ১ জুলাই অর্ধদিবস ছুটি ঘোষিত হয়েছে সমস্ত রাজ্যসরকারী অফিসে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস ১ জুলাই। আর সেই উপলক্ষ্যে ১ জুলাই অর্ধদিবস ছুটি ঘোষিত হয়েছে সমস্ত রাজ্যসরকারী অফিসে। সোমবার দুপুর ২ টোর পর থেকে ছুটি থাকবে সমস্ত রাজ্য সরকারী অফিস।

সোমবারের ছুটি উপলক্ষ্যে ২৫ জুন একটি নোটিস ইস্যু করে রাজ্য সরকার। নোটিসে জানানো হয়েছে, সোমবার দুপুর ২ টোর পর সমস্ত রাজ্যসরকারী অফিস বন্ধ হয়ে যাবে। তবে, এরই মধ্যে খোলা থাকবে কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর অফিস।
প্রসঙ্গত, রবিবার সমস্ত সরকারি অফিস পূর্ণ দিবস ছুটি থাকবার পর সোমবার সপ্তাহের শুরুতেই রাজ্যসরকারী অফিসগুলি অর্ধদিবস বন্ধ থাকতে চলেছে। সপ্তাহের প্রথম দিনে এমন ছুটি নিয়ে উচ্ছ্বসিত বহু রাজ্যসরকারী কর্মীরাই।












Click it and Unblock the Notifications