ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম বাংলায়

সেল্ফ হেল্প গ্রুপের ক্ষেত্রে বাংলায় ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম। দুই শতাংশেরও নিচে। এমনটাই দাবি করেছেন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিব ছোটেন লামা।

সেল্ফ হেল্প গ্রুপের ক্ষেত্রে বাংলায় ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম। দুই শতাংশেরও নিচে। এমনটাই দাবি করেছেন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিব ছোটেন লামা। তিনি বলেছেন, ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল, লাইভলিহুড মিশনের আনন্দধারা স্কিমে দারিদ্র দূরকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কিমে মহিলাদের স্বনির্ভরতায় উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম বাংলায়

আনন্দধারা স্কিমের প্রাথমিক উদ্দেশ্যই হল স্থানীয় পঞ্চায়েতের সক্রিয় সহযোগিতায় কৃষি উদ্যোগ পরিচালনা করা। রাজ্যে লাইভলিহুড মিশনের অধীনে প্রায় ৫০০০ জন প্রাণী মিত্র রয়েছেন। আর রাজ্যে রয়েছে প্রায় আটলক্ষের মতো সেল্ফ হেল্প গ্রুপ। ন্যাশনাল লাইভলিহুড মিশনের প্রাথমিক উদ্দেশ্যই হল এই স্বনির্ভর উদ্যোগগুলির ক্ষমতা বাড়িয়ে তোলা।

ছোটেন লামা ওয়েস্টবেঙ্গল স্টেট লাইভলিহুড মিশনের সিইও-ও। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে। এঁদের জন্য প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে একলক্ষ টাকা করে দেওয়াও হয়। স্বনির্ভর উদ্যোগ গোষ্ঠীর সদস্যের পরিবারের কেউ মারা গেলে এই তহবিল থেকে সাহায্য করা হয়ে থাকে।

বাংলা এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার মহিলা রয়েছেন, যাঁরা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্ক লিঙ্কেজে সাহায্য করে থাকেন। তাঁরাই গ্রামীণ মহিলা উদ্যোগপতিদের আর্থিক সাহায্যের বিষয়ে সাহায্য করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+