মুখ্যমন্ত্রীর চিন্তার বাস্তবায়ন! সরকারি হাসপাতালে চালু হতে চলেছে বিলাসবহুল কেবিন, জেনে নিন খরচ
হাতে টাকা থাকলে রোগীর পরিবার বেছে নিতে পারেন সরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতালের মতোই বিলাসবহুল কেবিনে থেকে চিকিৎসা করাতে পারবেন তাঁরা। তবে খরচ হবে বেসরকারি হাসপাতালের থেকে অনেকটাই কম।
হাতে টাকা থাকলে কোনও রোগীর পরিবার বেছে নিতে পারেন রাজ্যের সরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতালের মতোই বিলাসবহুল কেবিনে থেকে চিকিৎসা করাতে পারবেন তাঁরা। তবে খরচ হবে বেসরকারি হাসপাতালের থেকে অনেকটাই কম। সরকারি হাসপাতালগুলিতে কেবিন তৈরি হয়ে গেলেও কোনও গাইডলাইন না থাকায় কেবিনের পরিষেবা দেওয়ার কাজ আটকে ছিল।

মুখ্যমন্ত্রীর চিন্তার বাস্তবায়ন
রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসএসকেএম-এর মতো কেবিন বানিয়ে পরিষেবা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তারই বাস্তবায়ন হতে চলেছে। তৈরি হয়ে গেলেন সরকারি হাসপাতালে বিলাসবহুল কেবিবের ভাড়া নিয়ে বিতর্ক ছিল। এবার অর্থ দফতরের অনুমতি পাওয়ার পরে কেবিনের খরচ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।

থাকছে ৩ রকমের কেবিন
জেলার হাসপাতাল, জেলার মেডিক্যাল কলেজ এবং কলকাতার মেডিক্যাল কলেজ এই তিন ভাগে ভাগ করা হয়েছে। অন্যদিকে কেবিনও ভাগ করা হয়েছে তিনভাগে। সেগুলি হল ডাব শেয়ারিং, সিঙ্গল লাগজারি এবং সেমি লাগজারি। জেলা হাসপাতালগুলিতে এর ভাড়া যথাক্রমে ৭৫০, ১০০০ এবং ১৫০০ টাকা। জেলার মেডিক্যাল কলেজগুলিতে এই ভাড়া যথাক্রমে ১০০০, ১৫০০ এবং ২০০০ টাকা। কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে এই ভাড়া যথাক্রমে ২০০০, ২৫০০ ও ৪০০০ টাকা। জেলা ও কলকাতার ক্ষেত্রে কেবিনে অ্যাটেন্ডেন্ট রাখা যাবে। তবে তার জন্য আলাদা করে কলকাতার ক্ষেত্রে দিতে হবে ৭৫০ টাকা এবং জেলার জন্য দিতে হবে ৬০০ টাকা।

হাসপাতালে 'সরকারি' ব্যবসা
এদিকে হাসপাতালের অন্যত্র খাওয়া কিংবা ওষুধ ফ্রি হলেও, বিলাসবহুল কেবিনে থাকতে গেলে খাওয়া, ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জামের খরচ দিতে হবে রোগীর পরিবারকে। যদিও এই পরিষেবা দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে সরকার ঘুরপথে ব্যবস্থা শুরু করল বলেও, মনে করছেন অনেকে। পাশাপাশি হাসপাতালেই যেখানে নার্স কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কম, সেখানে এইসব ওয়ার্ডে কীভাবে পরিষেবা দেওয়া যাবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications